@parvez_sheikh_15: পাকিস্তানের দেওয়া 'হাইব্রিড মডেলে' এশিয়া কাপ খেলবে না বাংলাদেশ ও শ্রীলঙ্কা!🚨 রাজনীতির জেরে আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজী নয় ভারত। তাই ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে রেখে বাকী ম্যাচগুলো পাকিস্তানেই আয়োজন করতে চেয়েছে পিসিবি। ফলে প্রত্যেক দলকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে একবার আরব আমিরাত যেতে হবে, আবার অন্যদলের সাথে ম্যাচ খেলতে পূনরায় পাকিস্তান ফিরে আসতে হবে। পিসিবির দেওয়া এমন প্রস্তাবে রাজী হয় নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে এককভাবে পাকিস্তানে আয়োজন হলে সেখানে যেতে কোন আপত্তি নেই বলেও জানায় এ দুই দেশ। #AsiaCup2023 | #BCB | #SLCricket #CapCut #foryou #forpage #tranding #viralvideo #asia_cup #bangladesh_cricket_team🇧🇩 #bdtiktokofficial🇧🇩 @TikTok @TikTok Bangladesh