Bangali Recipe :
ভাই, আপনি জানেন কি? বাঁশির সূচনা কোথা থেকে হয়েছিল?
ইবনে কাইয়্যিম (রহ.) তার কিতাবে উল্লেখ করেন, বাঁশি বা শিষ বাজানোর সূচনা হয়েছিল শয়তানের পক্ষ থেকে। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তখন শয়তান আনন্দ প্রকাশ করার জন্য প্রথম বাঁশির মতো শব্দ সৃষ্টি করে। সেই থেকেই এই বাজনা ও সুরের জন্ম।
রাসূলুল্লাহ (সা.) স্পষ্টভাবে হাদিসে সতর্ক করেছেন:
"আমার উম্মতের কিছু লোক থাকবে, যারা ব্যভিচার, রেশম, মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।" (সহীহ বুখারী ৫৫৯০)
ইসলামে বাঁশির মতো বাদ্যযন্ত্র হারাম, কারণ এগুলো মানুষের হৃদয় নরম করে ফিতনার দিকে নিয়ে যায়, নামাজ-কালাম ও দুনিয়ার দায়িত্ব ভুলিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। শয়তান মানুষের অন্তরে আস্তে আস্তে গুনাহ ঢুকায়, বাঁশি তার একটি মাধ্যম।
ভাই, এই দুনিয়া ক্ষণিকের। আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য আপনি বাঁশির সুর ত্যাগ করুন। আল্লাহ আপনাকে কবুল করুন, হেদায়েত দিন। আমিন। 🤲
"যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন।" (সহীহ হাদিস)
2025-07-25 08:30:19