showrov.🫠 :
ভীষণ মনে পড়ছে তোমায় আজ, জানো তো?
মনে হচ্ছে; তোমার মায়া ভরা মুখটা যদি একটিবার সামনাসামনি দেখতে পারতাম! হয়তো দেখার পর মনে মনে খুব কষ্ট পেতাম, তাতে কিন্তু খুব একটা ক্ষতি হতো না!
যে কষ্ট নিয়ে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, যে আঘাত সইয়ে সইয়ে আজ আমি নীরব; সে কষ্টের থেকে তোমায় দেখে কষ্ট পাওয়ার যন্ত্রণা অতি নগন্য!
জানো তো?আজ ভীষণ মনে পড়ছে তোমায়!
মনে হওয়ার কারণ তো আছে বৈকি!
আকাশে বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে! বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখবো বলে বের হতেই, তোমার সাথে একসাথে ভেজার স্মৃতি আঁকড়ে ধরলো আমায়। দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সবাই ভাবছে; বৃষ্টির জলে আমি ভিজে একাকার!
আচ্ছা?
আকাশে বৃষ্টি হলে তো সবাই দেখতে পায়, তবে মনের মধ্যে তুমুল ঝড়-তুফান বইলেও কেন সবাই দেখতে পারে না, বলতে পারো? কেন বিরহকে সবাই ছেলেমানুষী কিংবা অহেতুক আবেগ নাম দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে?
যে প্রেমিকের বুকে প্রেমিকার শূন্যতার হাহাকার বয়, সেই প্রেমিককে নিয়ে কেন সবাই হাসাহাসি করে, বলতে পারো? যারা প্রেমিকার সাথে প্রতারণা করে, তাদের নিয়ে তো কেউ হাসাহাসি করে না? তাদের তো সবাই বাহ বাহ দেয়।
কেউ কিচ্ছু জানে না, তবে তুমি তো জানো? একতরফা ভালোবাসাও নয় আমাদের, নয় কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়া সম্পর্ক। দু'জন দু'জনকে কতটা ভালোবাসতাম, তা তো কেবল তুমি-আমি আর আমাদের ঈশ্বর জানেন।
সত্যিই,
আজ বড্ড মিস করছি তোমায়! হয়তো জানবে, নয়তো জানবে না। হয়তো বৃষ্টি দেখবে নয়তো বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়ে ছাতা নিয়ে বৃষ্টির ভয়ে লুকিয়ে পড়বে নিরাপদ কোনো স্থানে।
আমি জানি তোমার কিছু করার নেই আর, তবে আদৌ কি কিছু করার ছিলো না আমাদের? এভাবে দূরত্ব সৃষ্টি না করে, কাছাকাছি থাকার কি নিতান্তই কোনো উপায় ছিলো না?
পারতে না, অন্তত বৃষ্টি কিংবা ভীষণ রকম মন খারাপের দিনগুলোতে আমার পাশে থাকতে? প্রচন্ড হতাশায় যখন জীবন আমার ছন্নছাড়া, পারতে না তখন আমার মাথায় হাত বুলিয়ে, দুচোখে চোখ রেখে ভরসা দিতে?
আজ বড্ড মিস করছি তোমায়!
তুমি কি শুনছো, দেখছো? নাকি শুনে কিংবা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবে আজও?....💔
2026-07-16 11:19:26