একসময় বরিশাল নিয়ে আমার ধারণা ছিল অনেকের মতোই নেতিবাচক। কিন্তু ২০২২ সালে চরমোনাই গিয়ে বরিশালের কিছু অসাধারণ মানুষের সঙ্গে সময় কাটানোর পর উপলব্ধি করলাম—বরিশাল শুধু একটি স্থান নয়, এটি মানুষের সৌন্দর্য, আত্মীয়তা আর আন্তরিকতার প্রতিচ্ছবি।
এরপর দুই বছর পর আবার চরমোনাই গেলাম, সেখান থেকে কুয়াকাটা ভ্রমণ করলাম। তখন বুঝতে পারলাম, কেন অনেকেই বরিশালের মানুষকে ভুলভাবে বিচার করে। হ্যাঁ, কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সেটার জন্য পুরো বরিশালকে দোষ দেওয়া ন্যায়সংগত নয়।
প্রকৃতি, ইতিহাস, আর মানুষের ভালোবাসা—সব মিলিয়ে বরিশাল সত্যিই এক অনন্য অনুভূতির নাম। যারা এখনো ভুল ধারণা নিয়ে আছে, একবার বরিশাল ঘুরে আসুক, তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আমি নিশ্চিত!
2025-03-16 18:38:53
14
Abrar Ifti :
chi
2025-06-29 08:01:58
1
𝐀𝐫𝐢𝐟𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦🦅 :
আমরা আমাদের জেলা নিয়ে গর্ব করি। আমরা অন্যাকে সন্মান করি, ভালোবাসি । বরিশালের ছেলে বলে কথা। 🤟🏻❤️