@mahadihasan390: জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিতে হয়েছে, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর।’ (সূরা জুমুয়াহ, আয়াত, ১০) রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে। রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে। পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তায়ালার পক্ষ থেকে নির্ধারিত। সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট নিয়মে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা তায়ালা বিভিন্ন জায়াগায় রিজিক নিয়ে আলোচনা করেছেন। এখানে কোরআনের আলোকে রিজিকের বর্ণনা তুলে ধরা হলো পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ‘পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই (উল্লেখ) এক সুবিন্যস্ত কিতাবে (লওহে মাহফুজে) রয়েছে।’ (সূরা হুদ, আয়াত, ৬) অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু।’ (সূরা জারিয়াত, আয়াত, ২২) মানুষ রিজিকের জন্য চেষ্টা করে। চেষ্টা করা স্বাভাবিক রীতি। তবে রিজিকদাতা একমাত্র আল্লাহ তায়ালা। কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ হলেন তিনি, যিনি রিজিকদাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী।’ (সুরা আয যারিয়াত, আয়াত, ৫৮) মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কমবেশি হয়। এটি আল্লাহ তায়ালার পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। (এমন পরিস্থিতিতে ধৈর্যধারণ করতে হবে) তুমি ধৈর্যশীলদের (জান্নাতের) সুসংবাদ দান করো।’ (সূরা বাকারা, আয়াত, ১৫৫) আরও বর্ণিত হয়েছে, ‘নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন। আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী।’ (সূরা বনি ইসরাঈল, আয়াত, ৩০) #mizanurrahmanazhari #আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান #ইসলামিক_ভিডিও #fypシ゚viral #foryoupage #tiktok #bdtiktokofficial #ইসলামিক_ভিডিও_🤲🕋🤲 #viralvideo #মিজানুর_রহমান_আজহারী #আলহামদুলিল্লাহ #foryou #islamic_video
Islam
Region: BD
Monday 17 February 2025 17:46:42 GMT
Music
Download
Comments
Nusrat Jahan Nushuu :
Inshallah 🤍
2026-06-14 18:44:40
0
নুর আলম ভাই :
আলহামদুলিল্লাহ
2025-10-23 02:34:13
0
নুর আলম ভাই :
♥♥♥♥♥♥♥♥
2025-10-23 02:34:17
0
MD Shohag Mizi :
😂
2025-10-12 08:35:17
0
Bakuk :
😂
2025-07-27 13:28:19
0
Bakuk :
😁
2025-07-27 13:28:19
0
Bakuk :
🥰
2025-07-27 13:28:19
0
নুর আলম ভাই :
আসসালামু আলাইকুম
2025-10-23 02:34:06
0
To see more videos from user @mahadihasan390, please go to the Tikwm
homepage.