😑ᦔꪖꪀꪀꪖ𝓽 <'ჳ ꪑꪖꫝ𝓲᥇ᦔ𝘳 ⛎ :
@😑ᦔꪖꪀꪀꪖ𝓽 <'ჳ ꪑꪖꫝ𝓲᥇ᦔ𝘳 🦋:আমি জানি, আপনাকে আর পাওয়া হবে না... কিন্তু তাতে কি? ভালোবাসলে যে পেতেই হবে তার কোনো মানে নাই কিছু ভালোবাসা না পেয়েও ভালোবাসা যায়, আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে মনে করি, আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন, সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একসময় আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে!
কিন্তু জানেন.?
আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না, হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন!
- জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালোবেসেছো ?" আমি তখনও নিঃসনদেহে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..!💔
সত্য কথা বলতে কি জানেন, পুরুষ মানুষের কোন শখের নারী হয় না, যখন যে নারীকে ভালো লাগে তখন সেই নারী তার শখের হয়ে যায়, কথাটা খারাপ সোনা গেলেও এটাই বাস্তব,
2026-09-24 09:35:27