@www.parvenislam.com: তুমি আমার সাথে থাকবে না, তোমাকে না পাওয়ার আফসোস টাই থেকে যাবে শেষ পর্যন্ত! বিশ্বাস করো প্রিয়, এত তীব্র ভাবে কখনো কিছুই চাইনি জীবনে,যতটা তোমাকে চেয়েছি অথচ কি ভাগ্য দেখো আমার তোমাকেই পাওয়া হলো না! একদিন তুমিই টের পাবে, দাঁড়িয়ে থেকে চলে যেতে দেখার যন্ত্রণা কতো তীব্র। কারোর জন্য ঘন্টার পর ঘন্টা আপেক্ষা করার যন্ত্রণা কতোটা তীব্র। চোখে পানি নিয়ে ঘুমিয়ে পরার যন্ত্রণা কতোটা তীব্র। স্বপ্ন ভাঙ্গা, সবটুকু গুরুত্ব দিয়েও তীব্র অবহেলা ফেরত পাওয়ার যন্ত্রণা কতোটা তীব্র। কাউকে নিজের সবটুকু ভালবাসা দিয়েও তাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা কতোটা তীব্র। হয়তো একদিন তুমিও বুঝবে....