Mohammad Mehdi Hassan maruf :
যাকে আমি ভালোবাসতাম সে আজ অপরিচিত হয়ে উঠেছে। কতবার ভাবি, যদি সময় ফিরে পাওয়া যেত! সেই হাসি, সেই কথা, সেই ছোট ছোট মুহূর্তগুলো এখন কেবল স্মৃতি, যেন হারিয়ে গেছে । আমাদের সম্পর্ক একসময় আকাশের মেঘের মতো ছিল, শান্ত, সরল, কিন্তু আকাশ ছুঁতে চাইছিল। কিন্তু এখন সবকিছুই এলোমেলো, মেঘের মতো। যেন এক শূন্যতা, এক অদ্ভুত দূরত্ব আমাদের মধ্যে এসে পড়েছে। মাঝে মাঝে মনে হয় যদি এই সম্পর্কটাকে আরও একটু বেশি সময় দেওয়া যেত, একটু ভালোবাসা আরও তীব্র হতো, হয়তো ভালোবাসার সেই উষ্ণতা এখনও থাকত । যদি আমরা কখনও একে অপরকে নিখুঁতভাবে জানতাম, যদি কখনও নিজেদের ভেতরের অন্ধকার এবং আলো একে অপরকে দেখানোর সুযোগ পেতাম, তাহলে হয়তো আজ আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। কিন্তু, দুঃখের বিষয়, জীবন আমাদের কখনই সময় বিশ্লেষণ করতে দেয় না। আমরা একে অপরকে ভুল বুঝি। আমি জানি, আমি তাকে পুরোপুরি বুঝতে পারিনি, এবং সে আমাকে কখনও আমার মতো চিনত না । এখন, যখন আমি একা বসে থাকি, এই একাকীত্বের মধ্যে, তখন কেবল একটি প্রশ্নই ঘুরপাক খায় - আমরা কেন এত দূরে চলে গেলাম? যদিও আমি জানি যে এই প্রশ্নের সঠিক উত্তর কখনও পাওয়া যাবে না, মনে হয় ভালোবাসার চিরন্তন শূন্যতা কখনও পূরণ হবে না । যে মানুষটি তার বুকে এত অনুভূতি জমা করে রেখেছিল, সেই মানুষটি আজ সম্পূর্ণ অচেনা হয়ে গেছে। আজ সে হয়তো আমাকে চিনবে না, অথবা আমি হয়তো তাকে চিনতে পারব না, কিন্তু তাই বলে, সেই পুরনো স্মৃতিগুলি কখনও মুছে যাবে না। হয়তো সময়ের সাথে সাথে সেই স্মৃতিগুলি মুছে যাবে, কিন্তু ভালোবাসা, একমাত্র ভালোবাসা, কখনও মুছে যাবে না, মায়াবতী
2026-04-05 15:43:43