🐼🌺꧌༼┆┕𝙤𝙗𝙞𝙩𝙤༽༼┓🌺┌꧍🐼 :
____তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, তবে কোনো অভিযোেগ করিনি, চিৎকার করিনি। শুধু নীরবে সরে গেছি, তোমার জীবন থেকে নিঃশব্দে বিদায় নিয়েছি। তুমি হয়তো ভেবেছো, তুমি জয়ী হয়েছো, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার অন্তর্দাহে প্রশ্ন তোলে যাবে।
একদিন সব ঠিক হয়ে যাবে, তবুও আমার মনে থাকবে, খাবার খেতে বসেও কেঁদেছিলাম। নিজেকে কোনো ভাবেই আটকে রাখতে পারিনি। তবুও আমার মনে থাকবে দুর্দিনে সবচেয়ে কাছের মানুষ গুলোই অবহেলায় ছেড়ে গিয়েছিলো। আমার মনে থাকবে কত রাত, আমি এক ফোটাও ঘুমাতে পারিনি, বিছানায় এপাশ ওপাশ করে কত নির্ঘুম রাত কাটিয়েছি। সব ঠিক হয়ে যাবে.. আবার হয়তো হবে না, তবে কিছু মানুষ, তাদের কিছু কথা, ব্যবহার, কিছু মুহূর্ত, আমার সারা জীবন মনে থেকে যাবে। আমি খুব করে চাইলেও তা ভুলতে পারবো না কখনোই না..!💔🥹🫀[Shuvo]💐
2025-05-25 22:42:35