♡Samú♡ :
মানুষের জীবনে সবচেয়ে বড় একটা লস কী, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড় লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত। যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা অনুভব করবেন, ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি একদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর কোনো ব্যথা ছাড়াই জ্বালাপোড়া করবে। আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়। আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতে দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়। এই যে এমন নিখুঁত একটা মানুষকে হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণে পুরো জীবনটা দিয়ে দিলেও তার শূন্যতা পূরণ হবে না।
শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাওয়া যায় না।
2025-07-31 10:03:34