💢 𝗧𝗨𝗛❗𝗡 ⚡🌀 :
তোমাকে পাবো না জেনেও আজও আমি তোমাকে অসংখ্য ভালোবাসি। সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি। যতই সময় কেটে যাক, যতই দিন বদলাক, আমার মনে হয় আমি আজও সেই জায়গাটায় আটকে আছি যেখানে তোমাকে প্রথম ভালোবেসেছিলাম। তোমাকে প্রথম দেখেছিলাম আহ সময়টা আজও বুলতে পারিনি, আমি বারবার নিজেকে বুঝাই, তুমি আমার নও, তুমি হয়তো আমার কোনোদিনও হবে না, তবুও মনকে কিছুতেই মানাতে পারি না। তোমার নামটা শুনলে, তোমার মুখটা চোখের সামনে এলে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে।
আমি জানি, ভালোবাসা ছাড়া বাঁচা যায় । হয়তো আমি তোমার কাছে কোনোদিনই বিশেষ কেউ নই বা ছিলাম ও না । তবুও তুমি আমার কাছে সবকিছু। আমি অনেক চেষ্টা করেছি ভুলে থাকার, নিজের মনকে শক্ত করার, কিন্তু প্রতিবারই তোমার মায়ায় আটকে গেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যেটা কোনোদিন বন্ধ করতে পারবো না। তোমার স্মৃতি, তোমার ছোট কথাগুলো, তোমার একটুখানি যত্ন—সবকিছু আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান।
মানুষ ভাবে সময় সবকিছু বদলে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সময় শুধু তোমার প্রতি ভালোবাসাটাকে আরও গভীর করেছে। তুমি যদি দূরেও থাকো, অন্য কারো সঙ্গে সুখে থেকো, তবুও আমি তোমার জন্য প্রার্থনা করবো, তুমি যেন সবসময় হাসো, ভালো থাকো। হয়তো তুমি জানোও না কেউ তোমাকে এতোটা ভালোবাসে।
আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি, আজও আমি তোমার মায়া থেকে মুক্ত হতে পারিনি, আর হয়তো কোনোদিন পারবোও না। তুমি আমার সেই অসমাপ্ত স্বপ্ন, যে আমার জীবনের সবকিছু হয়েও আমার হয়নি কোনোদিন../? 😌❤️🩹 সময়টা কিভাবে কেটে গেল তাই না ? রাত জেগে কথা বলা আরো কত কি আরো অনেক কথা বাকি ছিল যা তোমাকে কখনোই বলা হয়নি কিছু কথা না বলাই থাক 🫠💙
2026-08-10 04:05:18