:ক্যাপশন নেও.....
তুমি অনেক দেরিতে বুঝবে, আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো নয়-তুমি হারিয়েছ সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থ ভাবে তোমার পাশে ছিল।যে চোখ শুধু তোমাকে দেখত।
একদিন হঠাৎ মনে পড়বে-আমাদের সেই দিন,যখন আমি ছিলাম।তখন হয়তো তোমার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা বাজবে,কিন্তুু তখন আমি থাকব না।আমি চলে যাওয়ার পর বুঝবে-এই দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া আসলে কতটা কঠিন।ভালোবাসার অভাবে, অনুভবের দারিদ্র্যে,তুমি ধীরে ধীরে পুড়ে যাবে।
আমি যখন তোমার চারপাশে ছিলাম তুমি বুঝনি আমার গুরুত্ব।অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃস্বাসে, মেঘের বিষন্নতায়,নদীর একাকিত্বে বা পাহাড়ের নিস্তব্ধতায় তুমি আমাকে খুঁজে পাবে।তবে সে পাওয়াটা হবে শুধু অনুভবে,বাস্তবে নয়।তখন হয়তো মনে হবে"ইশ!যদি আর একবার সময়কে পেছনে নেওয়া যেত!!কিন্তুু সময় তো কারো জন্য থামে না।মানুষ যখন চুপচাপ সরে যায়, তখন সে আর আগের মতো ফিরে না। বুঝবে ঠিকই, খুঁজবেও ঠিকই-কিন্তুু আমি আর ফিরব না😌❤️🩹
2025-08-01 11:01:58
3
🥂🫀...S...🫀🥂 :
যা ভেঙ্গে গেছে তা ছিলো সপ্ন আর যারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে তারা আমার আপন জন ছিল...!🥺😅