🐸🐸 :
আজ তোমার কাছে একটা চিঠি লিখছি _নির্জন এক বিকালে অভিমান নিয়ে, হৃদয়ের জমে থাকা যন্ত্রণা নিয়ে। জানো?মাঝে মাঝে আমার নিজের জীবনটাকে অভিশাপ মনে হয়। কতটা চাওয়ার মাঝে না পাওয়া কষ্ট জমে থাকে।তা বুঝিয়ে বলা যায় না। আর যদি কিছুকে ভালোবাসে ভুল করে ফেলো,তবে সেই ভুলটা বাকি জীবনের এক অদৃশ্য অভিশাপে রুপ নেয়।
তোমাকে ভালবাসছিলাম, নিঃস্বার্থভাবে। ভেবেছিলাম ভালোবাসা হলে সব সহজ হয়,মানুষ পাশে থাকে। কিন্তু যখন ভালোবাসা ফিরে আসে না, তখন সেটা আশীর্বাদ নয়,একটা অভিশাপই হয়ে দাঁড়ায়। সেই অভিশাপ যে হৃদয়ে পড়ে, সেখানে আর ভালোবাসার ফুল ফেটে না।
আমি আজও বিশ্বাস করি -ভালোবাসা পবিত্র। কিন্তু পবিত্রতা ধরে রাখার জন্য তো দুইজনের দরকার। আমি ছিলাম, কিন্তু তুমি নেই। তই তো আমার ভালোবাসাটাই অভিশাপে পরিণত হয়েছে।
তোমার স্মৃতিগুলো এখন আর সুখ দেয় না,
শুধু পোড়ায়। মাঝে মাঝে মনে হয়, এই পোড়াটাই হয়তো আমার প্রাপ্য ছিল। হয়তো আমি এমনই একটা অভিশাপের গল্প, যে গল্পে শেষ পর্যন্ত কেউ থাকেনা,কেউ ফিরে আসে না।
তবে হ্যাঁ অভিশাপও একদিন ক্লান্ত হয়ে যায়। একদিন এই বুকের ভিতরের কান্না থেমে যায়। তখন যদি ফিরে আসতে চাও -জানো, আমি থাকবো না।
ভালো থেকো.....
2025-07-23 17:31:57