ᥫ᭡⋆𝓐𝓻𝓲𝓯'𝓼 𝓦𝓲𝓯𝓮 ⋆ᥫ᭡ :
তোমাকে পাবো না জেনেও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি, বিশেষ করে তোমার চোখের চাহনির মায়াটা। যতই সময় কেটে যাক, যতই দিন বদলাক, আমার মনে হয় আমি আজও সেই জায়গায় আটকে আছি—যেখানে তোমাকে প্রথম ভালোবেসেছিলাম। আমি বারবার নিজেকে বোঝাই, তুমি আমার না—হয়তো কোনোদিন হবেও না। তবুও মনকে কিছুতেই মানাতে পারি না।
তোমার নামটা শুনলেই তোমার মুখটা চোখের সামনে এসে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি, ভালোবাসা মানেই পাওয়া নয়; কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচাও যায় না। হয়তো আমি তোমার কাছে কোনোদিন বিশেষ কেউ না, তবুও তুমি আমার কাছে অনেক কিছু—যা আমি কোনোভাবেই কাউকে বলে বোঝাতে পারবো না, এমনকি তোমাকেও না।
তুমি আমার জীবনে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেক চেষ্টা করছি ভুলে থাকার, নিজের মনকে শক্ত করার; কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ হচ্ছি। তোমার ওপর আটকে গেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যেটা কোনোদিন বন্ধ করতে পারবো না।
তোমার স্মৃতি, তোমার ছোট ছোট কথাগুলো আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান। মানুষ ভাবে সময় সবকিছু বদলে দেয়, কিন্তু সবার ক্ষেত্রে এমনটা হয় না। সময় শুধু তোমার প্রতি ভালোবাসাটাকে আরও গভীর করেছে। তুমি যদি দূরেও থাকো, অন্য কারো সাথে সুখে থাকো—আমি তোমার জন্য দোয়া করবো। তুমি যেন সবসময় হাসিখুশি থাকো।
হয়তো তুমি জানবেই না—তোমাকে ঘিরে কেউ আজও বেঁচে আছে। যদি কোনোদিন আমার হয়ে চলেও আসো, আল্লাহ যদি কোনো না কোনোভাবে তোমাকে আমার করে দেন, তাও আবার হালাল ভাবে—সেই আশায় আজও তোমার জন্য অপেক্ষা করি। তুমি আমার সেই অসমাপ্ত গল্প, আমার সেই অদেখা সুখ—যে আমার জীবনে সবকিছু হয়েও কোনোদিন হয়নি…! ❤️🕊️
2026-02-02 11:15:46