আমাদের একসাথে থাকার কথা ছিলো মৃত্যু পর্যন্ত অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত, আমি হলাম ব্যর্থ, আমাদের দুজনের মাঝে দুরত্ব বাড়লো। তুমি ভূলে গেলে আমায়, আমি মনে রাখলাম তোমায়। আমি তোমাকে দোষ দেই না, কারণ আমি জানি দোষ ছিলো সময়ের, পরিস্থিতি আর হয়তো নিজেরই। সব কিছু ঠিক থাকার পরেও কেন যেনো সব এলোমেলো হয়ে গেল। দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলোনা। আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে। তোমার প্রতি কোন অভিযোগ নেই, কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না কিন্তু হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হত তাহলে হয়তো আমার গল্পটা অন্যরকম হতো। আজও প্রতিদিন নিজেকে প্রশ্ন করি,কোথায় ভূল করলাম? কিন্তু উত্তর পাই না। হয়তো ভূলটা ছিলো ভাগ্যের উপর ভরসা করার💔😂