🌸লজ্জাবতী🌸 :
:জাস্ট একটা ভুল পছন্দ, একটা ভুল সিদ্ধান্ত, কিংবা একটা ভুল মানুষ—এই তিনটার যেকোনো একটার কারণেই একটা মানুষকে পুরো একটা জীবন ধরে কষ্টে পুড়তে হয়।
অনেক সময় তুমি বুঝতেই পারো না, তুমি নিজের জীবনটা কাকে দিয়ে বসেছো। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে, সেই হয়তো একদিন তোমার চোখের সামনে তোমার সব স্বপ্ন গুঁড়িয়ে দেয়। একটা সময় ছিলো যখন তার মুখ দেখলেই মনে হতো, এই মানুষটাই তোমার শান্তির কারণ। অথচ সেই মানুষটাই এখন তোমার চোখের পানির কারণ হয়ে গেছে।
ভুল মানুষকে ভালোবেসে, ভুল সিদ্ধান্ত নিয়ে, বারবার নিজেকে হারিয়েছি… ভেবেছি সময় সব ঠিক করে দেবে। কিন্তু সময় তো শুধু স্মৃতি জমিয়ে রেখেছে, ঠিক করে দেয়নি কিছুই।
আজ বুঝি, একটা ভুল মানুষকে জায়গা দেওয়া মানে শুধু নিজের হৃদয় না, নিজের অস্তিত্বকেই ধ্বংস করে দেওয়া।
যে কষ্টটা তুমি কাউকে দেখাতে পারো না, সেটা নিয়েই সারাজীবন বেঁচে থাকতে হয়।
তোমার হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা প্রশ্ন, হাজারটা আফসোস, আর একটা অব্যক্ত কান্না—
যার কারণ ছিলো শুধুই একটা "Wrong person"।
তাই বলি, ভালোবাসার আগে একবার নয়, হাজারবার ভাবো... না হলে সারাজীবন কাঁদতে কাঁদতে বুঝতে হবে—
"একটা ভুল পছন্দই সবকিছু শেষ করে দিতে পারে..."😊❤️🩹
2025-08-09 02:06:17