𝐏 𝐢 𝐜 𝐜 𝐡 𝐢 🐰 :
তুমি আমার ভাগ্যের বাইরে থাকা এক, প্রিয় মানুষ..."
সবসময় মনে হয়, তুমি যেন আমার জীবনের ঠিক সেই অধ্যায়, যেটা কোনোদিন লেখা হয়নি, শুধু অনুভবে রয়ে গেছে। প্রতিদিনের কোলাহলে, হাসির আড়ালে, নিঃশব্দে তোমার অভাবটাকে টের পাই। এমনকি তুমি কাছে না থেকেও, মনে হয় তুমি আছো—কোনো এক কোণে, কোনো এক স্মৃতিতে, কোনো এক না বলা অনুভবের ভেতরে।
তোমাকে পাওয়ার কোনো দাবি ছিল না আমার, তবু মনে হয়েছিল, যদি একটিবার শুধু ভাগ্যটা একটু ভিন্ন হতো! তুমি হয়তো সেই অসমাপ্ত কবিতা, যেটা বারবার পড়তে ইচ্ছে করে, কিন্তু শেষ করা যায় না। তুমি সেই অচেনা গান, যেটা শুনলেই মন কেঁদে ওঠে, অথচ বুঝি না—কেন!
ভাগ্যের বাইরে থাকা মানুষের প্রতি টানটা বড্ড অদ্ভুত… তারা ছুঁতে দেয় না, তবুও মন যেন তাদের কাছেই পড়ে থাকে। সময় চলে যায়, জীবন বদলায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু কিছু অনুভব, কিছু মানুষ… ঠিক আগের মতোই থেকে যায়—চিরকাল।
তুমি ছিলে, হয়তো থাকবে না… তবু তুমি থাকো—আমার অজস্র ভাবনার মাঝে, আমার নিঃশব্দ দীর্ঘশ্বাসে, আমার সবচেয়ে গভীর ভালোবাসার জায়গায়।😅💔
2025-08-16 19:50:02