Pabel Uk🇶🇦 sylheti🇬🇧🇧🇩 :
@AH AD:🔰:_স্রষ্টা বলেছেন, তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো"এবং তোমাকে একা করে রাখবো। তিনি আরও বলেছেন, কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবো না। তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো, এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নি যাবো। তুমি কী দেখো না" ঋতুরাও বদলাতে থাকে, ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে, ধৈর্য্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কি দেখো না, তোমার স্রষ্টার এই নিদর্শন। যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। এমন কি তোমার বন্ধু ও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে, যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে, তবে তুমি কেন স্রষ্টা বিমুন হয়ে মানুষকে ভরসা করো, অদ্ভুত এই পৃথিবী। যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়, সেটাই হবার নয় কি, তুমি বলো" আমি পারবো না, অথচ তুমি পারো, তুমি বলো, আমি বিস্মিত হবো না। অথচ তুমি রোজ বিস্মিত হও" এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে - তুমি বলতে থাকো, আমি মরে গেছি অথচ তুমি বাঁচো, অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাচিয়ে রাখে..!!😌❤️🩹❤️🩹🙂
2025-08-28 22:17:47