Habibur Rahman :
@নিঃসঙ্গতা:পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কী, জানো?
তোমাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে না পারা। তোমাকে শুনতে ইচ্ছে করলেও, শুনতে না পারা। মনে হয় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তখন ছটফট করি, হাঁসফাঁস লাগে ভীষণ। মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না। কোনো কাজ করতে ইচ্ছে করে না। বিরক্ত লাগে, অসহ্য লাগে। ঘরের এক কোনায় অন্ধকারের পাশে বসে থাকি, দুঃখের গাশে থাকি। অদ্ভুত একটা বাজে অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ তৈরি হয়নি!
তোমাকে আর কখনো দেখতে পারব না, ছুঁতে পারব না, শুনতে পারব না, ভালোবাসতে পারব না। এরচেয়ে বাজে অনুভূতি আর নেই। প্রচণ্ড দুঃখে মানুষ কাঁদতে পারে না। আমার ভীষণ কান্না করতে ইচ্ছে করে কিন্তু কান্না আসে না। দিনদিন পাথর হয়ে যাচ্ছি। যে পাথরের শরীরজুড়ে শুধু দুঃখ আর দুঃখ! জামাত
এত এত দুঃখ আমি কোথায় রাখব? এই দুঃখের দিন কবে ফুরাবে? যদি এমন হতো, সকালে ঘুম ভেঙে দেখব; আমার আর কোনো দুঃখ নেই, আমার কোনো ইচ্ছে নেই, কোনো অনুভূতি নেই, তা হলে কেমন হতো?
যদি একদিন ঘুম ভেঙে দেখি; তুমি আমার পাশে শুয়ে আছো, তা হলে কেমন হবে? জানি এটা সম্ভব না। তত্ত ভাবী এমন একটা দিন আসুক, যে দিনের সকালে তোমাকে দেখে আমার ঘুম ভাঙবে। তারপর যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় যাক আমার কোনো আফসোস থাকবে না 💔😥
লেখক হাবিবুর রহমান
2025-08-23 15:50:51