'আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি। সেক্রিফাইস করতে বলেছি। অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুঝি নি। তার কথা একবারও ভাবি নি, মেনে নেই নি।
জগতের সমস্ত দুঃখ-কষ্ট যেন সে সইতে পারে, এটাই ভেবে এসেছি।
আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি...!!❤️🩹😅