@nayonika_nira101: #Part_147 #villain_can_be_lover #methuburi_মিথুবুড়ি 'রিচার্ড হেসে অহেতুক থুতু ফেলল। পরপর তাকবীরের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, "হাঁট সালা, বয়সের মাইরে বাপ! তুই শুধুমাত্র আমার শত্রু, আর শত্রুরা কখনো গুরুজন কিংবা সম্মানের লায়েক হয় না।" 'থেমে, অতঃপর এলিজাবেথের দিকে তাকিয়ে অধর এলিয়ে হেসে বিদ্রুপ মাখা স্বরে বলল, "আর আজ ভাবি, কাল বৌ। সবই সময় সাপেক্ষ।" 'তাকবীর চোখ বন্ধ করে ঠৌঁটে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। পরপর তিনবার তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথকে নিজের টুলে বসাল, ডান্স ফ্লোরের দিকে ঘুরিয়ে। তারপর এগিয়ে গেল রিচার্ডের সম্মুখে। মিলন হলো দু'টো অগ্নি দৃষ্টির। "তোকে নষ্ট প্রমাণ করার কোনো ঘাটতি-ই নেই আমার। কারণ তুই এমনিতেই নষ্ট। আমার কাজ একটাই—নিজের ভালোবাসা দিয়ে এলোকেশীকে জয় করা। এতে দুটো লাভ: এক, ওকে নিজের করা আর দুই, তোকে হারানো।" 'রিচার্ড তৎক্ষনাৎ উঠে দাঁড়িয়ে পরলো। সমুদ্র নীল চোখ দু’টোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে রুষ্ট গলায় বলল, "কিছু ছিড়তে না পারলে বড় বড় কথা বলবি না। মানায় না মুখে।" 'তাকবীর বাঁকা হাসল, জিভ গালের ভিতর চালিয়ে লাজুক ভঙ্গিতে বলল,"বেডরুমের কথা কি এখন বাইরে বলবো?" ' সঙ্গে সঙ্গে তাকবীরের কলার চেপে ধরে রিচার্ড। তবুও তাকবীরের ঠৌঁটের কোণে হাসির রেখা। এ যেন উল্লাসের হাসি। তাকবীর ওর গভীর নিকোষ কালো চোখ রিচার্ডের চোখে রেখে তুষ্ট হেসে বলল,"এগুলো ভিলেনদের চরিত্রেই মানায়, হিরোর না।" "ভিলেন, হিরো—এসব তর্ক তোদের জন্য। আমার নিয়মে একটাই কথা, শেষমেশ রেড আমারই হবে এটাই চিরন্তন নিয়ম। বাকিদের অস্তিত্ব শুধু সময়ের অপচয়।" 'তাকবীর ঝাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিল রিচার্ডের কাছ থেকে। কিছু বলতে যাবে তখনই মাইকে এনাউন্সমেন্ট দিতে থাকে ডান্স ফ্লোর থেকে। এখন কাপল ডান্স হবে। তাকবীর আশপাশ তাকিয়ে দেখল অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। তাকবীর রিচার্ডের দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের পাশে চলে গেল। ওয়েটারকে দিয়ে টুল আনিয়ে বসল এলিজাবেথের পাশে। রিচার্ডও নিজের টুল এ স্থান নিল। 'স্টেজে মাইক হাতে ইতালির সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এমডির স্ত্রী। পাশেই তার স্বামী। তবে আজ সকলের আলোচনার কেন্দ্রবিন্দু রিচার্ড—পাওয়ারফুল, রহস্যময়, এবং মদ্যপানরত। এখানকার সবথেকে শক্তিশালী হলো রিচার্ড একই সাথে ইতালির টপ বিজনেস ম্যান,সেই সাথে সৌন্দর্যের দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে। ভদ্রমহিলা মুগ্ধ দৃষ্টিতে তাকালেন রির্চাডের দিকে। এক মুহূর্তেই দ্বিধা কাটিয়ে বললেন, "হেই হ্যান্ডসাম কাম, লেট'স ডান্স।" 'রিচার্ডের হাতে ওয়াইনের গ্লাস ছিল। মহিলার কথা ওকে একটু বিচলিত করল না। বরংচ দূর থেকে তাকালো এলিজাবেথের দিকে। যে আগে থেকেই ওর দিকে তাকিয়ে ছিল। ওর দৃষ্টি যেন খুব করে জানতে চাচ্ছে রিচার্ডের পরবর্তী পদক্ষেপ। রিচার্ড এলিজাবেথের দিক থেকে দৃষ্টি সরিয়ে মহিলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, "সরি! আই'ম ম্যারেড।" 'মুহূর্তের মধ্যে পুরো হলজুড়ে স্রোতের মতো ফিসফিসানি। রিচার্ড বিবাহিত! ইতালির রাজপথ কাঁপানো গ্যাংস্টার বসের স্ত্রীর খবর কারও জানা ছিল না। চমকে ওঠা ভিড়ের মাঝে এলিজাবেথের হাত আপনাআপনি চলে গেল বুকে। বুক চিঁড়ে বেরিয়ে এলো এক গভীর দীর্ঘশ্বাস। তাকবীরের মাথায় অজস্র প্রশ্নের ঘুরপাক। ভদ্রমহিলা মাথা নিচু করে স্টেজ ছেড়ে নেমে গেলেন। আর রিচার্ড ঠাণ্ডা চাহনিতে নিজের ওয়াইনের গ্লাসে এক চুমুক দিতে থাকল। সকল কাপল স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। আকষ্মিক তাকবীর উঠে দাঁড়ায়। রিচার্ডের দিকে চেয়ে চোখ টিপে এলিজাবেথের থেকে হাত বাড়িয়ে দিল। এলিজাবেথ কিছুটা হচকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নিল, মনে করল তার সকালের দৃঢ় চিন্তা ভাবনার কথা। সেও একপ্রকাশ রিচার্ডকে দেখানোর জন্য রাজি হয়ে গেল ডান্স করতে। হাত রাখল, তাকবীরের হাতে। দুজনেই এগিয়ে গেল স্টেজে। 'রিচার্ডের মাঝে কোনো পরিবর্তন লক্ষ করা গেল না। উল্টো ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সাউন্ডবক্সে লাইট মিউজিক বাজছে। লাইট নিভে গেছে। সকলে মত্ত প্রিয় মানুষের সাথে নৃত্যে। কিন্তু এলিজাবেথের অবস্থা ভিন্ন। তাকবীরের শক্ত বাঁধনে ওর হাত থাকলেও, মন কোথাও হারিয়ে । নিয়ন আলোয় তাকবীরের চোখ আটকে আছে এলিজাবেথের মুখে। ওর দৃষ্টিতে মুগ্ধতা আর ভালোলাগার স্পষ্ট ছাপ। কোনো আক্ষেপ নেই এলিজাবেথ তার সঙ্গে মন খুলে নাচছে না, দেখেই সে তৃপ্তি পাচ্ছে। এবার পালা পার্টনার বদলের। নিয়মের ফাঁদে পড়ে তাকবীরকে বাধ্য হয়েই এলিজাবেথকে ছাড়তে হলো, যদিও এক মুহূর্তও তা চাইছিল না তাকবীর। এলিজাবেথ তখনো ধ্যানমগ্ন। হঠাৎ তাকবীর ওর হাত উপরে তুলে গুড়িয়ে দূরে সরিয়ে দিল। ঠিক তখনই একটি শক্ত হাত এলিজাবেথের কোমর আঁকড়ে ধরল। ধনুকের মতো বাঁকা শরীর শক্তপোক্ত এক দেহের সাথে লেপ্টে গেল। এলিজাবেথ মুহূর্তেই চিনে ফেলল সেই মানুষটিকে। চলবে_ #fyp #bdtiktokofficial
~কল্পপ্রেমী✨💝
Region: BD
Sunday 31 August 2025 09:50:32 GMT
Music
Download
Comments
⏤͟͟͞͞𝗦ᴀᴋᨵׁׅʀꫝ⁺‧͙ 💭🌻 :
next 🌷
2025-08-31 12:40:31
2
Akhi Moni :
আপু রিচার্ডের বয়স কত...?
2025-10-25 12:02:25
1
আলো কিত বাংলাদেশ :
next part ☺️☺️☺️
2025-08-31 09:57:25
1
FULL :
next part plz 🥰🥰🥰
2025-08-31 09:54:18
1
방 :
apuuu plz next part plz plz
2025-08-31 10:33:20
1
мιмι :
next part
2025-08-31 10:45:58
1
🦋༺ღ𓆩𝐁𝐮𝐭𝐭𝐞𝐫𝐟𝐥𝐲𓆪ღ༻🦋 :
next part
2025-08-31 11:59:35
1
Sauda Yesmin :
next part dan plz plz
2025-08-31 11:52:20
1
🎀Sathi🎀 :
next part plz plz
2025-08-31 10:52:41
1
অপরাজিতা 😊 :
next part
2025-08-31 11:05:05
1
Mirha :
next part apu
2025-08-31 11:10:17
1
Mst Liza :
আপু নেক্সট পার্ট দেন তারাতাড়ি
2025-08-31 11:02:52
1
𓂃𐙚𝐀𝐫𝐨𝐫𝐚/ارپرا?!… :
আপু পরের পার্ট দেও তারাতারি 😫
2025-08-31 11:16:50
1
🦋_Muntaha_🦋 :
😂
2025-11-15 01:38:35
1
Aksara islam :
😁
2025-11-05 13:47:23
1
@TumiMoy💝........ :
🥰🥰🥰
2025-09-26 13:01:21
1
megh balika :
🥰
2025-09-09 04:14:40
1
❤️❤️❤️Rabia ❤️boshri❤️❤️❤️ :
🥰🥰🥰
2025-09-01 04:27:11
1
toma toma :
😳😳😳😳😳😳🥰🥰🥰🥰🥰
2025-08-31 21:07:39
1
Aju Islam Tara :
🖤🖤🖤
2025-08-31 13:27:14
1
🎀mim🎀 :
😂
2025-12-27 17:11:17
0
♡𓂃࣪˖𐙚🪞✧𐙚🕊️ .ᐟ𐙚 :
🥰
2025-10-18 11:19:42
0
Ms.Oyshee :
🥰🥰🥰🥰🥰
2025-11-12 14:53:41
0
Busrat❤️ :
😁
2025-10-18 17:41:55
0
🎀mim🎀 :
🥰
2025-12-27 17:11:54
0
To see more videos from user @nayonika_nira101, please go to the Tikwm
homepage.