@nayonika_nira101: #Part_149 #villain_can_be_lover #methuburi_মিথুবুড়ি দাঁতে দাঁত চেপে বলল, "বা*ল ভিজিয়ে রেখেছি। পারলে ছিড়ে দেখাস।" "তাকবীর দেওয়ানের হাত পূর্ব থেকেই খুব শক্ত,ভেজানোর প্রয়োজন পড়বে না৷" 'তৎক্ষণাৎ হনহনিয়ে বেরিয়ে গেল তাকবীর। রিচার্ড তাকিয়ে রইল তাকবীরের যাওয়ার পথে। ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। সেই হাসির আড়ালে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা ইতিহাস, প্রতিশোধের তৃষ্ণা। ক্যালিফোর্নিয়াতে রিচার্ডের ওপর যে হামলা হয়েছিল, তা আর কেউ নয়, তাকবীর নিজেই করিয়েছিল। এমনকি রিচার্ডের অবস্থানের খবরও কৌশলে অ্যালেক্সের কাছে পৌঁছে দিয়েছিল তাকবীর। তবে অ্যালেক্স যে প্রতিশোধ নিতে গিয়ে এলিজাবেথকে আক্রমণ করবে, তা তাকবীরের কল্পনার বাইরে ছিল। এই ঘটনার ফলেই অ্যালেক্সের মৃত্যু হয়। সেদিন রিচার্ড নিজে অ্যালেক্সকে মারতে পারত, কিন্তু তার আগেই তাকবীরের লোক কাজ সেরে ফেলে। সেদিন মলে যে ছেলে ইচ্ছাকৃতভাবে এলিজাবেথকে ধাক্কা দিয়েছিল এবং পরবর্তীতে আকস্মিকভাবে মারা যায়, সেখানেও তাকবীরেরই হাত ছিল। রিচার্ডের ক্যাসিনোগুলোর পরপর বিস্ফোরণও তাকবীরের পরিকল্পনারই অংশ ছিল। এসব বিষয়ে রিচার্ড আগে থেকেই জানত, তবে চুপ ছিল,যার পিছনেও লুকিয়ে আর রিচার্ডের গুপ্ত রহস্যের ফাঁদ। 'কিন্তু আজ, ডান্স ফ্লোরে একজন রোমান নাগরিক এলিজাবেথের কোমরে ইচ্ছাকৃত ভাবে হাত রেখেছিল, যা তাকবীরের চোখ এড়ায়নি। এলিজাবেথ হট্টগোলের ভিড়ে বিষয়টা খেয়াল না করলেও, তাকবীরের রাগ ক্রমশ তীব্র হচ্ছিল। আর সেই রাগের ফলেই সামান্য ভুলের জন্য মৃত্যু নামক কঠিক শাস্তি পেতে হলো। তবে আরেকটি সত্য রিচার্ডের অজানা এখনো। যে থানায় এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে অফিসার তাকে হ্যান্ডকাফ পরিয়েছিল, সেই পুরো থানায় এখন আগুন দাউদাউ করে জ্বলছে। এর পেছনের মাস্টারমাইন্ডও আর কেউ নয় তাকবীর নিজেই। শান্ত মস্তিষ্কের আড়ালে থাকা সাইকো মস্তিষ্ক একে একে করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, যারা যারা তার শখের নারীর দিকে হাত বাড়িয়েছিল। রিচার্ডের কোনো পদক্ষেপই ছিল না তাকবীরের অজানা। তবে তাকবীর সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। তার সুক্ষ্ম মস্তিষ্ক জানে কৌশলে কিভাবে, কি করতে হয়। প্রতিশোধের এই খেলায় তাকবীর নিজের চাল দিয়ে গেছে একের পর এক, আর রিচার্ড তা জানলেও সেই খেলায় আপাতত দর্শক হয়ে থাকতেই পছন্দ করেছে। যেটাও এক রহস্য_কিন্তু এই দ্বন্দ্বের শেষ কোথায়? * * * * "এই ডাস্টবিন কুমারী।" 'পরিচিত কণ্ঠে স্বাভাবিকভাবেই পিছন ফিরে এলিজাবেথ। তবে এই অদ্ভুত নামকরণের জন্য ভ্রুদ্বয়ের মাঝে তীব্র ক্রোধের চিহ্ন। দাঁত কেলিয়ে হাসতে থাকা লুকাসের দিকে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বলল, "আপনি আমাকে এটা কি নামে ডাকলেন?" 'লুকাসের নিরুদ্বেগ ভাবে বিলম্বহীন জবাব," ডাস্টবিন কুমারী।" 'এলিজাবেথ ওর দাঁত দাঁতের সাথে চেপে ধরে, চাপা স্বরে বলল, "আমাকে এই অদ্ভুত নামে ডাকার মানে কি লোকা?" 'লুকাসের সরু গলার জবাব,"কারণ তোমার রুচি খারাপ তাই। আমার ফুলের মতো বসকে রেখে গিয়ে কিনা একটা ডাস্টবিন বেছে নিয়েছ, ছ্যাৎ।" 'ঝাঁঝালো থেকে ঝাঁঝালো হলো এলিজাবেথের কণ্ঠস্বর, "আপনার ঐ খুনি বস যদি ফুল হয়, তবে ফুলের স্নিগ্ধতার সংজ্ঞা পাপিষ্ঠ সংজ্ঞায় পরিণত হবে।" 'খুব গায়ে লাগল লুকাসের। চোখ রাঙানি দিয়ে উল্টো ঘুরে হাঁটা দিল। পিছন থেকে ডেকে উঠল এলিজাবেথ। "কোথায় যাচ্ছেন লোকা?" 'লুকাস গ্রীবা বাঁকিয়ে পিছন তাকাল। ঝাঁঝ দেখিয়ে গমগমে গলায় বলল,"জাহান্নামে যাচ্ছি, যাবে?" 'লুকাসের রাগের কারণ আন্দাজ করতে পেরে ঠৌঁট কামড়ে হাসল এলিজাবেথ। বলল, "হ্যাঁ চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি৷" 'বেচারা লুকাস আর কোনো উত্তর দিল না। তপ্ত শ্বাস ফেলে চলে গেল। এই মেয়ে দুর্দান্ত বদ। ভরা পার্টিতে এর সাথে লেগে নিজের মান সম্মান খোয়ানোর কোনো মানে হয় না। যতই হোক সে একজন সম্মানিত ব্যক্তির বডিগার্ড। লুকাসের তরফ থেকে আর কোনো জবাব না পেয়ে বিজয়ের হাসি দিল এলিজাবেথ। খিলখিলিয়ে হাসতে লাগল৷ তখনই ওর পিছন থেকে ভেসে আসল, পরিচিত সেই কোমল স্বর, "সুইটি।" "ডার্লিং।" 'এলিজাবেথ পিছন ফিরতে না ফিরতেই ফিক করে হেসে দিল তাকবীর। হাসল এলিজাবেথ নিজেও, পা বাড়িয়ে তাকবীরের নিকটে গিয়ে দাঁড়ালো। তাকবীরের গভীর চোখ দুটো আশ্লেষে জরিয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত৷ হঠাৎ দু'জনের চোখাচোখি হলো। সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্জ্বলিত হলো ভিতরে তাকবীরের৷ এলিজাবেথ ওর ভ্রুজোড়া খানা উঁচিয়ে বলল, "কি ব্যাপার?" 'তাকবীর স্মিত হাসল,একই ভাবে বলল,"কি ব্যাপার?" 'এলিজাবেথ ভেংচি কেটে অপরিচিতদের মতো ভাব নিয়ে সরু স্বরে বলল," সুন্দরী মেয়ে দেখলেই পিছন নিতে হয়?" 'তাকবীর ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে দেখল এলিজাবেথকে ৷ অতঃপর কাইকুঁই করে অযথা মাথা চুলকাতে চুলকাতে রিনরিনে আওয়াজে বলে, "কি আর করবো মেয়েটা এতো সুন্দর যে,পিছু না নিয়ে পারি না।" চলবে_ #fyp #bdtiktokofficial

~কল্পপ্রেমী✨💝
~কল্পপ্রেমী✨💝
Open In TikTok:
Region: BD
Sunday 31 August 2025 16:02:34 GMT
8508
376
35
26

Music

Download

Comments

yoursparrow09
𓆩♡𓆪 𝒮𝒽𝓊𝓂𝒶 𝒮𝑀 𓆩♡𓆪 :
ধার্চ দেখছো দুই জনের, হবে নাই বা কেন এক বংশের ছেলে বলে কথা ....
2025-09-03 04:58:11
2
rajmoni.99
Aju Islam Tara :
🖤🖤🖤
2025-09-02 15:59:25
1
jannat.kook.1
❀𝕜ꪮꪮ𝕜 𝕜ꪖꪗꪀꪖ𝕥⟭⟬༄ᴮᵀˢ᭄✿࿐ :
আল্লাহ ওরা দুই ভাই যেই ভাষায় কথা বলে 😐😐😐
2025-11-08 13:32:36
1
maya_my036
🌻 :
🤣🤣🤣🤣🤣🤣
2025-10-30 06:57:12
1
mstmoni5968
:—͞Ꮢꫝ፝֟ᴋɪʙ:_ :
2025-10-24 15:49:14
1
.cute.gril98
@TumiMoy💝........ :
🥰🥰🥰
2025-09-26 13:07:48
1
sm1288554gmail
MD, Abdullah :
🥰
2025-09-24 13:01:46
1
sayedmadbor4
Sayed Madbor :
আপু এই গল্পের মেন নায়ক কে রিচাড নাকি তাকবির রিপ্লাই প্লিজ
2025-09-19 09:50:57
1
meghbalika014157373
megh balika :
🥰
2025-09-09 04:17:21
1
jeon_kim_15
🪞✨ :
😫
2025-09-04 15:43:19
1
santo.mon77
Santo Mon :
👌
2025-11-28 08:55:14
1
toma.toma045
toma toma :
🥰🥰🥰🥰🥰
2025-09-01 11:10:19
1
rabiaboshri44
❤️❤️❤️Rabia ❤️boshri❤️❤️❤️ :
🥰🥰🥰
2025-09-01 04:36:12
1
sauda.yesmin
Sauda Yesmin :
next part dan
2025-09-01 04:14:54
1
jeon_afrin0
🦋༺ღ𓆩𝐁𝐮𝐭𝐭𝐞𝐫𝐟𝐥𝐲𓆪ღ༻🦋 :
next part
2025-09-01 02:16:32
1
__sizika__.islam_
🧚‍♀️_••এলিজন ফিওনা••_🕊 :
next part Apu 🥰
2025-08-31 23:32:10
1
ifrah.jahan.jannat
𓂃𐙚𝐀𝐫𝐨𝐫𝐚/ارپرا?!… :
পরের পার্ট দিও তারাতারি আপু,,,,😊
2025-08-31 17:18:18
1
mim494138
mim :
next🥰
2025-08-31 17:12:49
1
full1040
FULL :
next part 🥰🥰
2025-08-31 16:11:19
1
.mohuya6
❥︎༒🦋🌷lsrat jahan momo 🌸🍂🦋 :
Next part plz
2025-08-31 16:29:18
1
user7523166167127
❤️ মিষ্টি মেয়ে ❤️ :
❤️
2025-12-01 16:10:56
0
user51966243827427
Ms.Oyshee :
🥰🥰🥰🥰
2025-11-12 15:11:08
0
user1327344421512
🥰❤️‍🩹পরিজান🥰❤️‍🩹 :
😁
2025-09-04 13:05:43
0
md..sohel.rana951
আলো কিত বাংলাদেশ :
next part ☺️@
2025-08-31 16:48:07
1
To see more videos from user @nayonika_nira101, please go to the Tikwm homepage.

Other Videos


About