@tituchowdhury775: আচ্ছা,আমাকে কেনো আঘাত দিলে? কেনো ভাঙলে আমার বিশ্বাস? আমি কি কখনো তোমায় ভালোবাসা কম দিয়েছিলাম? তোমাকে সময় কম দিয়েছিলাম..? আমি কি এক মুহূর্তও তোমার পাশে না থেকেছি সব ঝড়-ঝাপটা সয়ে, থেকেছি তো তাই না..? সব আঘাত সহ্য করে তোমাকেই তো আঁকড়ে ধরেছিলাম তাহলে কেনো আমাকেই হারানোর সিদ্ধান্ত নিলে? জানো ফুল.? আজও সেই উত্তর খুঁজি রাতের নিরবতায়, চোখের জল মুছতে মুছতে ভাবি আমি কি সত্যিই ভালোবাসার যোগ্য ছিলাম না? না কি আমি ভুল করেছিলাম, ভালোবেসেছিলাম এমন একজনকে, যে কখনোই আমার ভালোবাসার মূল্য দিতে জানেনি? তুমি সুখে আছো, ভালো আছো, আনন্দে দিন কাটে তোমার,কিন্তু আমি..? ফুল,তুমি কি পারতা না আমায় একটু ভালোবাসা দিতে? তুমি কি পারতা না তোমার অভাবে আমার বুকে ভেতরে যে তীব্র অসহানীয় যন্ত্রনা হয় তা থেকে আমায় মুক্তি দিতে? তুমি কি পারতা না তোমার অভাবে যে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছি আমাকে এর থেকে বাঁচিয়ে নিতে? তুমি পারতা না ,বলো পারতা না..? তবে তুমি চাইলেই পারতা। কিন্তু তুমি চাওনি। তুমি একটি বার এর জন্য ও চাওনি। বরং তুমি আমায় দিয়ে গেছো এক আকাশ সমান দুঃখ। তবে কি তোমার দেয়া দুঃখ আর তোমায় ঘিরে যত স্মৃতি তা নিয়েই আমায় পার করতে হবে বাকি জীবন? এত ভালোবাসার পরেও তুমি আমায় চাওনি, তুমি আমার হওনি। আমাকে তুমি ভালোবাসো নি,আমাকে ভালোবাসো নি। জানো ফুল ,আমার সমস্ত বিশ্বাস তোমার প্রতি নিঃস্ব করে হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম। সেই ভালোবাসার প্রতিদানে তুমি ফিরিয়ে দিলে নির্মম এক প্রতারণা। আজ আমার হৃদয় রক্তাক্ত, প্রতিটি নিঃশ্বাস যেন বেদনার ভারে চাপা পড়ে আছে। মনে হয়, মনে হয় যেনো বিষমাখা কোনো তীর ঠিক হৃদয়ের মাঝখানে বিধে আছে, আঘাত আনে সজোরে,যেখান থেকে বিষ ছড়িয়ে পড়ছে আমার অস্তিত্বের প্রতিটি কোণে। রাতের আকাশে ছড়িয়ে থাকা তারার মতোই আমার সব স্বপ্ন একে একে ভেঙে পড়ছে মাটিতে। বিশ্বাসঘাতকতার এই আগুন আমাকে তিলে তিলে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। একসময়ের সোনালি দিনগুলো এখন শুধুই কান্নাভেজা স্মৃতি, যা বুকের গভীরে হাহাকার ছড়িয়ে দেয়। হয়তো এটাই ছিল আমার ভাগ্যের লিখন ভালোবাসার বিনিময়ে প্রতারণার যন্ত্রণা সহ্য করা.... #trending #foryou #tiktoktrending #viral #video

Titu Chowdhury
Titu Chowdhury
Open In TikTok:
Region: BD
Monday 01 September 2025 20:41:17 GMT
1294
61
2
23

Music

Download

Comments

nur.sakib3
Nur Sakib :
🥰🥰🥰
2025-09-02 06:41:27
0
ewrqueen626
Ewr Picci🥳 :
😂
2025-12-07 15:23:09
0
To see more videos from user @tituchowdhury775, please go to the Tikwm homepage.

Other Videos


About