‘আবদুল্লাহ্ ইব্ নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–কে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি, তিনি যখন তাকবীর বলতেন তখন তাঁর উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন। আর যখন রুকূ’র তাকবীর বলতেন তখনও এ রকম করতেন। আবার যখন ‘ سَمِعَاللهُلِمَن حَمِدَه ’ বলতেন,তখনও এরূপ করতেন এবং ‘ رَبّناَوَلَكَالحَمدُ’ বলতেন। কিন্তু সিজদায় যেতে এরূপ করতেন না। আর সিজদার থেকে মাথা উঠাবার সময়ও এরূপ করতেন না।
সহিহ বুখারী, হাদিস নং ৭৩৮
হাদিসের মান: সহিহ হাদিস
‘আবদুল্লাহ্ ইব্ নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন। আর যখন রুকূ’তে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং রুকূ’ হতে মাথা উঠাতেন তখনও একই ভাবে দু’হাত উঠাতেন এবং ‘ سَمِعَاللهُلِمَن حَمِدَه ’ ও ‘ رَبّناَوَلَكَالحَمدُ’ বলতেন। কিন্তু সিজদার সময় এরুপ করতেন না।
সহিহ বুখারী, হাদিস নং ৭৩৫
হাদিসের মান: সহিহ হাদিস
2025-09-02 05:39:18
2
ABUL KASHEM :
হানাফির নামধার রোগী যারা আলেম আছে এরা সঠিকভাবে জানেন রাউফুলিয়াধাইন করা সুন্নত অথচ তারা অনুসরণ করে না এটাই হচ্ছে হিংসা সুন্নত মানতে অহংকারী করা।
2025-09-02 14:54:50
0
ꕶʜᴀʜᎥᴅυʟ ɪsʟᴀᴍ :
সত্যি কখনো চাপা থাকে না, ইনশাআল্লাহ একদিন কোরআন হাদিসের আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে 😊
2025-09-03 15:18:44
8
সুস্থ সাংস্কৃতি :
সত্য প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব 🥰🥰🥰🥰🥰🥰🥰
2025-09-02 08:17:45
5
মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন :
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিডিও
2025-09-03 02:12:37
4
মুহাম্মদ আব্দুর রহমান :
রফায়াদাইন হাদিসে আছে এতে কি হয়েছে,, হাদিসের কিতাবে সব ধরনের হাদীস থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কোন হাদীস মানবে না মানবেনা তা ফকিদের থেকে পরামর্শ নিতে হবে নবী সা ও সাহাবিদের শেষ আমল ছিল রফায়াদাইন না করা, বড়বড় চার জন সাহাবিদের আমল দেখান যে তারা রফায়াদাইন করেননি