📌 SH AW ON 💫💗 :
ুধু পায়ে ধরতে পারিনি, সে দূরে ছিলো বলে... তা ছাড়া সব চেষ্টা করেছিলাম মানুষটাকে রেখে দেওয়ার জন্য।"
হ্যাঁ, সত্যি। নিজের মান-সম্মান, আত্মসম্মান—সব কিছুকে এক পাশে সরিয়ে আমি শুধু চেয়েছিলাম, সে যেন থেকে যায়। আর কিছু না… শুধু থেকে যাক, কাছে থাকুক, মনটা বুঝুক। কিন্তু সে তো দূরে ছিলো… দূরত্বটা শুধু মাইলের ছিলো না, ছিলো মনের ভেতরেও। আমি হাত বাড়ালেও সে আর ধরেনি।
চেষ্টা করিনি এমন কিছু নেই। প্রতিটা অভিমান ভুলে গেছি, বারবার মেসেজ করেছি, কষ্টে থেকেও হাসি দেখিয়েছি। এমনকি নিজের দুঃখটাও লুকিয়ে ওর সুখের কারণ হতে চেয়েছি। কিন্তু তাও সে গেলো… এমনভাবে চলে গেলো, যেন কখনো চায়নি থাকতেও।
তখন নিজেকে প্রশ্ন করতাম,
“আমি কি কিছু কম করেছিলাম?”
না, শুধু পায়ে ধরিনি… কারণ সে তখন এতটাই দূরে ছিলো, যে সেটা আর সম্ভব ছিলো না। কিন্তু যদি সামনে থাকত, তাও হয়তো সেটা করে ফেলতাম… যাতে সে বুঝতে পারে—কারো ভালোবাসা এতোটা সত্যি, এতোটা পবিত্র হতে পারে।
আজ সে নেই, কিন্তু আমি আছি—ভাঙা একটা হৃদয় নিয়ে, যার প্রতিটা টুকরোতে তার নাম লেখা। আমি শুধু চাই, সে যেখানেই থাকুক, একদিন বুঝুক—কেউ একসময় তার জন্য সমস্ত জগৎকে পেছনে ফেলে, শুধু "তাকে" আঁকড়ে ধরার জন্য লড়ে গিয়েছিল।😅💔
2025-09-08 08:41:18