ÆŠÎF__HØŠŠÎŇ 💂♂️ :
তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়..."
আমি সবসময় চেষ্টা করি হাসিখুশি থাকার, যেন তোমার অনুপস্থিতিটা কাউকে বুঝতে না হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, ভেতরে আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি… নিঃশব্দে। তুমি বুঝলে না, জানলে না… আমি কতটা তোমার ওপর নির্ভর করি।
তুমি হয়তো ভাবো, আমি শক্ত—সব সামলে নিতে পারি। কিন্তু আমি শুধু তখনই শক্ত ছিলাম, যখন তুমি ছিলে আমার পাশে। এখন আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি… যেনো কিছু হয়নি, অথচ ভেতরে প্রতিটা নিঃশ্বাসে তোমাকে খুঁজি।
রাতে ঘুম আসে না… তোমার কথা মনে পড়ে, তোমার বলা প্রতিটা কথা, তোমার চোখে হারিয়ে যাওয়ার মুহূর্তগুলো। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি পুরোপুরি হারিয়ে ফেলেছি নিজেকে।
তুমি তো আমার সব ছিলে… ভালো থাকা, খারাপ সময়ের সান্ত্বনা, একমাত্র আশ্রয়। এখন তোমার অনুপস্থিতিতে আমি যেন দিকহারা একটা নৌকার মতো—কোন দিকেই ঠিক করে যেতে পারি না।
জানি, হয়তো তোমার কাছে আমি খুব একটা গুরুত্ব রাখি না… কিন্তু তোমার জায়গাটা আমার হৃদয়ে এতটাই গভীরে, যে সেটা কাউকে বোঝানো অসম্ভব।
তুমি ফিরে এসো… নাহলে শুধু মানুষটা থাকবে, কিন্তু সে মানুষটার ভেতরের "আমি" আর থাকবে না…💔😅
2025-10-15 08:51:35