@mmcreation000: অনেক প্রিয়জনের প্রতি ছোট ছোট অভিযোগ করা মানুষটা হঠাৎ ম্যাচিউর বিহেভ শিখে হয়ে চুপ হয়ে যায় ।সে এক সময় অভিযোগ করাই ছেড়ে দেয় । লেট রিপ্লে যার অনেক বিরক্তি সে মানুষটা হঠাৎ সকালের টেক্সের রিপ্লে বিকেলে পেলেও ছটফট করে না । কারো ছোট ছোট ব্যবহার কাউন্ট করা মানুষটাকে যখন কাছের মানুষ , বড় ধরনের নেগেটিভস ট্রিট করে তখন সে প্রতিবাদ করে না । কারো মুখ ফিরিয়ে নেওয়া যার কাছে সবচেয়ে বড় অপমান মনে হতো , সে মানুষটার আপন জন যখন মুখ ফিরিয়ে নেয় সে কোন রিয়েক্ট করে না। নিজের অধিকারে সচেষ্ট মানুষটাকে যখন তার কাছের কেউ ঠকিয়ে ঠকিয়ে অভ্যস্হ করে তোলে তখন মানুষটা মুখে প্রতিবাদ করে না , একবার ও বলে না আমার সাথে অন্যায় করছো । এই ব্যাপার গুলো একদিনে সে মানুষ গুলো শিখে না । তাকে শেখানো হয় কখনো অপমানে , কখনো প্রিয়জন হারানোর ভয়ে কিংবা সে জেনে যায় মানুষ তার ব্যাথা বোঝার ভান করে সে ব্যাথা অনুভব করার কেউ থাকে না । অথবা জেনে যায় জীবন তাকে এতটুকুই দিবে ।তাই সে নিজের সমস্ত অনুভূতি লুকানো শিখে যায় ।