إقبال🦋🦋 :
এতো ঘৃণা, এতো প্রেম, এতো সম্মান, এতো ভালোবাসা—সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম, শুধু তোমার একটা হাসির জন্য। ভেবেছিলাম তুমি বুঝবে, তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি। অথচ তুমি? তুমি ইচ্ছে করেই হারালে আমাকে, এমন করে কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না। আমার ভালোবাসায় কোন অভাব ছিল না—অভাব ছিল তোমার বোঝার, তোমার থাকার। তুমি হারিয়ে গেছো ঠিক-ই, কিন্তু হারিয়ে ফেলেছো এমন একজনকে, যে দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার পাশে থাকতে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল। আজ তোমার জায়গাটা খালি, কিন্তু মনের ভরা-অভিমান আর অপূর্ণ ভালোবাসায়। বড় বোকা তুমি, কারণ তুমি হারিয়ে ফেলেছো এমন একটা হৃদয়, যেটা তোমাকেই শেষ পর্যন্ত ভালোবাসতো, আর কাউকে নয়.
2025-09-12 10:35:43