@mahbuba_sanjana: কুবা মসজিদ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি হলো ইসলামের প্রথম মসজিদ, যা মদিনায় অবস্থিত। হিজরতের সময় নবী করীম (সা.) মক্কা থেকে মদিনায় আসার পথে প্রথমে কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে তিনি সাহাবিদের সঙ্গে মিলে একটি মসজিদ নির্মাণ করেন, যা পরবর্তীতে কুবা মসজিদ নামে পরিচিত হয়। এ মসজিদকে আল্লাহ তাআলা কুরআনে প্রশংসা করেছেন: “যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে, সেটিই তোমার দাঁড়াবার অধিক উপযুক্ত স্থান।” (সুরা তাওবা: ১০৮) রাসূলুল্লাহ (সা.) এখানে নামাজ আদায় করেছেন।তিনি নিয়মিতভাবে কুবা মসজিদে আসতেন এবং সেখানে সালাত আদায় করতেন। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি অজু করে কুবা মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি উমরাহর সমান সওয়াব রয়েছে। (ইবনে মাজাহ, তিরমিজি) #mashjidalquba #islamic #sanjuposted