@nayonika_nira101: #Part_255 #villain_can_be_lover #methuburi_মিথুবুড়ি উলটেপালটে নিজেকে দেখতে লাগল। কুঁচকানো জামা, এলোমেলো চুল, সব মিলিয়ে ওকে খুবই বিচ্ছিরি লাগছে। "এই অবস্থায় গেলে সবাই আমাকে পাগল ভাববে।" 'রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি। "চোখের দৃষ্টিতে পড়লে তবে-ই মস্তিষ্ক ব্যাখা তৈরি করে। কেউ দেখবে না তোমাকে। আর যদি দেখেও ফেলে,তবে সেই চোখ তার জ্যোতি হারাবে অকালে।" 'এলিজাবেথ দমে গেল। আর একটা টু শব্দও করল না। রিচার্ড সেন্টমার্টিনের ছোট্ট একটি দ্বীপে হেলিকপ্টার নামাল। পাখার বাতাসে সাদা বালির কণা ঝিকিমিকি করে উড়ছে। কোনো কথা না বলে রিচার্ড এক লাফে নিচে নেমে গেল। বিপদে পড়ল এলিজাবেথ। সে মাটি থেকে বেশ উঁচুতে অবস্থান করছে। লাফ দেওয়ার সাহস পাচ্ছে না। বুকের ভেতর ভয় গুমরে উঠছে। তবুও নিজেকে শক্ত করল। নামতে যাবে ঠিক তখনই রিচার্ড নিচ থেকে এক ঝটকায় ওর কোমর চেপে ধরল। এলিজাবেথের চমকে ওঠার সময়ও মিলল না। শক্ত বাহুতে ওকে শূন্যে তুলে নিল রিচার্ড, যেন মেঘের মধ্য দিয়ে ভেসে যাচ্ছে। অতঃপর মসৃণভাবে ঘূর্ণির মতো নিচে নামিয়ে দিল। অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে গেল এলিজাবেথের সারা শরীরে। হৃদয়টা খানিক বেসামাল হয়ে উঠল। 'তবে সেই শিহরণ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ নজর গেল অদূরের এক ঝাঁক শঙ্খচিলের দিকে। মুহূর্তেই দু-হাত মেলে উচ্ছ্বসিত ভঙ্গিতে সেদিকে ছুটে গেল এলিজাবেথ। বাতাসের ঝাপটায় চুড়ো করা চুলগুলো খুলে গিয়ে এলোমেলোভাবে উড়তে লাগল।সাদা-নীলের বিস্তারে যেন এক লাল আগুন জ্বলে উঠল এলিজাবেথের লাল কেশবতী রূপে। রিচার্ড দূর থেকে অনড়ভাবে চেয়ে দাঁড়িয়ে গ্রীবা বাঁকাল, ঠোঁটের কোণে মৃদু হাসি। ধীর পায়ে এগিয়ে গেল পিছন পিছন। সমুদ্রের বাতাসে তার কালো কোটও দুলছে। 'বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে সমুদ্রের উতাল ঢেউয়ের মাঝে নিজের মনের আবেগ মিশিয়ে দিল রিচার্ড। নীরবে কিছু লাইন আবৃত্তি করে, "লাল চুলে তার আগুন জ্বলে, দিনে রাতে মন তার পিছু চলে। সে জানে না, সে আমার প্রাণ, তার প্রেমে পাগল, হারিয়েছি জ্ঞান।" 'সমুদ্রের গর্জনের সঙ্গেই মিলেমিশে গেল এই পঙক্তিগুলো এক গভীর নিস্তব্ধতার সাক্ষী হয়ে। রিচার্ড ধীরে ধীরে এগিয়ে এলিজাবেথের পাশে দাঁড়াল। এলিজাবেথ অন্য এক জগতে হারিয়ে গেছে। বহুদিন পর এমন মুক্ত বাতাসে নিজেকে এভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে। চোখ বুজে, হাত ছড়িয়ে, নিজের অজান্তেই আকাশের পানে চেয়ে ঘুরছে এলিজাবেথ। প্রশান্তি অনুভব করছে। 'রিচার্ডের দৃষ্টি এক মুহূর্তের জন্যও ভঙ্গ হলো না। কোনো কথা বলল না, কোনো বাঁধাও দিল না। বরং তৃষ্ণার্ত চোখে চেয়ে রইল মনমুগ্ধকর দৃষ্টিতে। হঠাৎ চোখ মেলল এলিজাবেথ। মুহূর্তেই রিচার্ড মুখ ফিরিয়ে নিল ধরা পড়ার আগেই নিজেকে আড়াল করে। ঠোঁট কামড়ে মুচকি হাসল এলিজাবেথ। ঘাড় ঘুরিয়ে আশপাশ দেখে নিল। সত্যিই এই সীমানা পর্যন্ত কেউ নেই। মনের আনন্দে, নিজের অজান্তেই, গলা ছেড়ে ডাকল এলিজাবেথ, "টুকি!" 'রিচার্ড ঠোঁট কামড়ে হাসি চেপে ধরল। কিন্তু অভিব্যক্তিতে কিছুই প্রকাশ হতে দিল না। গম্ভীর মুখে ফিরল। চোখের ইশারায় কিছু বলতে যেতেই আবারও "টুকি!" বলে দৌড় দিল এলিজাবেথ সমুদ্রের কিনারা ধরে। কপাল কুঁচকাল রিচার্ড। বিরক্তির সুরে বলল,"এসব আমার দ্বারা সম্ভব নয়।" "প্লিজ!" "না বললাম।" 'এবার এলিজাবেথ পিছন ফিরে বাচ্চাদের মতো মুখ করে আবারও বলল, "টুকি, প্লিজ!",,'পরে হাসতে হাসতে দৌড় দিল সামনে। কী হলো রিচার্ডের সে নিজেও জানে না। হঠাৎ পা ছুটতে শুরু করল। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বাতাসের তালে এলিজাবেথের পিছু নিল। তাদের চুল, পোশাক বাতাসে উড়ছে, আর অনুভূতি যেন ক্রমশ আরো গভীর হয়ে উঠছে। 'লম্বা পা ফেলে খুব বেশি সময় লাগল না এলিজাবেথকে ধরতে। হঠাৎই পিছন থেকে এলিজাবেথের কোমর জড়িয়ে ধরল রিচার্ড। শক্ত আর মোলায়েম সেই স্পর্শে এলিজাবেথের ভেতরটা কেঁপে উঠল। তরঙ্গের মতো শিহরণ বয়ে গেল সারা দেহে। রিচার্ডের শক্ত হাত ধরে চেপে ধরল । নিজেকে শূন্যে ভাসতে অনুভব করল। ঘূর্ণির মতো চারপাশে দিগন্ত হারিয়ে যেতে লাগল। ঠোঁটে এক চঞ্চল, মুক্তির হাসি। 'এই মুহূর্তটা যেন সমুদ্রের বিশালতার মতোই সীমাহীন। রিচার্ডের হৃদয়ের শব্দহীন প্রেমের স্পর্শে এলিজাবেথ নতুন এক জগতে প্রবেশ করল। হঠাৎ ঘূর্ণির মধ্যেই এলিজাবেথের চোখ আটকে গেল রিচার্ডের সমুদ্র-নীল দৃষ্টিতে। থমকে গেল রিচার্ড, থেমে গেল দৃষ্টি। সেই নীল চোখে এক গভীর শুষ্ক মরুভূমির ছোঁয়া। যেখানে মিশে আছে অস্ফুট আবেগের জোয়ার। মুহূর্তটি থেমে রইল এক চিরন্তন নিস্তব্ধতায়। 'অকস্মাৎ রিচার্ডের হাত আলগা হয়ে গেল। এলিজাবেথের নগ্ন পা নেমে এলো সাদা বালিতে। কিন্তু এই স্থিরতাও টিকল না। হঠাৎই রিচার্ড হেঁচকা টানে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। এলিজাবেথ ভ্রান্ত দৃষ্টিতে তাকাল। কিছু বুঝতে না পেরে সরতে চাইল। তার আগেই রিচার্ডের হাত কোমরে শক্ত হয়ে চেপে বসে গেল। ওকে এতটাই কাছে টেনে নিল যে কোনো ফাঁক ফোঁকর নেই তাদের মাঝে। continue_ #fyp #bdtiktokofficial
~কল্পপ্রেমী✨💝
Region: BD
Sunday 28 September 2025 07:30:07 GMT
Music
Download
Comments
আলো কিত বাংলাদেশ :
next part apu 😌
2025-09-28 08:14:00
2
🌷রঙ্গনা🌷 :
next part
2025-09-28 08:16:08
1
𝕊𝕚𝕟𝕙𝕒♡ :
ai part ta amr dekha sobche sundor chhilo,,👌
Mon chhuye gechhe,🥰
2025-09-29 04:49:53
1
🇧🇩🦋Lãbøññó Ahämêd🌸🇸🇬 :
next part plz apu
2025-09-28 08:53:26
1
✨~রাকা এহসান~✨ :
Amar Jiboneo amon kono muhurto asuk jethai amio amar kolponar ugro beporoa ummad ak narite asokto nosto purus ke pabo😩😩😩
2025-09-28 08:02:49
5
@sarmin akther :
Apu somoi kore next part diyen
2025-09-28 09:39:25
1
FULL :
আমি ফাস্ট 🥰
2025-09-28 07:44:09
1
❀𝕜ꪮꪮ𝕜 𝕜ꪖꪗꪀꪖ𝕥⟭⟬༄ᴮᵀˢ᭄✿࿐ :
Tuki 🙂🙂
2025-11-14 13:00:41
1
🤍 < Jahida Alvie > 🖤 :
হাও ভালুপাসা ।। 🫣🫣
so lomantik...।।☺️🥰
2025-10-10 15:39:12
1
seheraj :
🥰
2025-11-10 15:06:03
1
𝐂𝐇₃𝐎𝐇 ⚠ :
✨
2025-10-07 18:58:58
1
𝐂𝐇₃𝐎𝐇 ⚠ :
😅
2025-10-07 18:59:00
1
𝓐𝓻𝓾𝓷𝓭𝓱𝓪𝓽𝓲 🪶 :
🙂
2025-09-30 06:40:01
1
❤️❤️❤️Rabia ❤️boshri❤️❤️❤️ :
🥰🥰🥰
2025-09-28 15:00:10
1
Aju Islam Tara :
🖤🖤🖤
2025-09-28 09:57:01
1
megh balika :
🥰🥰🥰🥰🥰
2025-09-28 08:58:12
1
Ms.Oyshee :
🥰🥰🥰
2025-11-22 10:12:15
0
chadnyafrin :
নেও শুরু হয়ে গেলে তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়া।
2025-09-28 16:18:30
2
toma toma :
🥰🥰🥰🥰🥰🥰🥰
2025-09-28 19:13:10
1
TaSmIyA🚩 :
Video ta milsee❤️
2025-12-30 11:29:18
0
To see more videos from user @nayonika_nira101, please go to the Tikwm
homepage.