No lave❌is mani ant paicha💸🧠 :
একটাই জীবন আমার, তুমি হীনা কেটে যাবে এপাশ-ওপাশ করে— দিন শেষে ক্লান্ত একা শরীর, তবুও মন যাবে তোমার খবরের খোঁজে। ঘড়ির কাঁটা ঘুরবে নিয়মমাফিক, কিন্তু সময় থেমে যাবে তোমার নাম শুনলেই। অচেনা মুখের ভিড়ে খুঁজবো তোমার মুখ, যার চোখে একদিন দেখেছিলাম আমার ভবিষ্যৎ। রাতে ঘুম আসবে না, বালিশে ভিজবে অগোছালো কান্না। চাঁদটাও যেন জিজ্ঞেস করবে— “সে কি আর ফিরবে না?” আমি চুপচাপ, নির্বাক, নিঃশব্দ হাহাকার। তুমি সুখে থেকো, আমি চাই না আর কিছু, শুধু এইটুকু জানো— ভালোবাসা সত্যি ছিল। ভালো থেকো, নতুন কারো হাত ধরে, আমার নাম আর কানে না পৌঁছালেও চলবে। একটা জীবনই তো, তাতে যদি তুমি না থাকো, তাও চলবে... তোমার হাসি যেন সবসময় জ্বলজ্বলে থাকে, আমার অন্ধকারে আর আলো চাই না। আমি এপাশ-ওপাশ করে বাঁচবো, তুমি বরং সুখে থাকো। এটাই হোক তোমার কাছে আমার শেষ না বলা চিঠি।
2025-09-30 06:08:42