@asrafulislamatik0: হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের এমপি মরহুম অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন-এর জানাজা নামাজ। ক্ষমতায় থাকাকালীন কতই না সুন্দর জীবন অতিবাহিত করেছিলেন, কতই না ক্ষমতা ছিলো; কিন্তু এই ক্ষমতাও উনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেনি। আমাদেরও একই পথে যেতে হবে। সুতরাং; আসুন আজই চলে আসি রবের দেখানো পথে। জানাযার নামাজে এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি কোনো বিরিয়ানি কিংবা মিষ্টির লোভে নয়; বরং এটি উনার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রমাণ। দোয়া করি, আল্লাহ তায়ালা উনাকে সকল ভুল-ভ্রান্তি মাফ করে জান্নাত নসীব করুন। #নুরুল_মজিদ_মাহমুদ_হুমায়ুন_এমপি #জানাযা