🎤it's me tonu⚡ :
সেই দিন আমাকে স্মরণ করবেন। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে, কে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসছে।তখন আপনার অনেক নাম মনে পড়বে, অনেক চেহারা মনে পড়বে। কিন্তু তোমার হৃদয় গোপনে আমার নাম গ্রহণ করবে, কারণ কেউ তোমাকে আমার মত করে কখনো চায় নি, যেভাবে চেয়েছি আমি তোমায়। আমি তোমাকে চেয়েছি,যেকোনো শর্তে যেকোনো কিছুর বিনিময়ে। যখন তোমার মন খারাপ ছিল,তখন আমি নিজেকে ভুলে গেছি তোমাকে হাসানোর জন্য। যখন তুমি চুপচাপ দিলে, আমি তোমার নিরবতায় সব কিছু বোঝার চেষ্টা করেছি। হয়তো তখন তুমি বুঝেছো ভালোবাসা শুধু একসাথে থাকা নয়। চলমান এই দুনিয়ায়,কারণ ছাড়া অপেক্ষা করাটা ও ভালোবাসা। আমি প্রত্যেকবার নিজেকে হারিয়েছি, তোমাকে পাওয়ার জন্য। একদিন তুমি নিশ্চয়ই ভাববে, যে আমাকে পাওয়ার জন্য এত পাগল ছিল, সে কেনো দূরে চলে গেল। হয়তো একটু দেরী হতে পারে, কিন্তু আপনার হৃদয় একদিন অবশ্যই আপনাকে বলবে,আমি যদি তখন তাকে বুঝতে পারতাম। আপনার মুখ থেকে হাসিটাও আর আসবেনা, কারণ হাসানোর মানুষ আর থাকবে না।আপনি এর মধ্যেও নিজেকে একা অনুভব করবেন। কারণ আমি যে শূন্যতা ছেড়ে দিয়েছি, সেটা আর কেউ পূরণ করতে পারবে না
2025-11-18 06:02:06