@fariya.neowaz.diy: আমি জানি না আমার পরিণতি কী হবে, কিংবা সময় শেষ পর্যন্ত আমাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু কিছু কথা আছে, যা না বললেই নয়। যদি কখনও কাউকে সত্যিকারের ভালোবাসতে ইচ্ছে করে। তবে প্রথম দিনের মতো করে শেষ দিন পর্যন্ত তাকে ভালোবাসো। কারণ ভালোবাসার সৌন্দর্য তার স্থায়িত্বে, না যে মুহূর্তে। আর যদি জানো, কিছুদিন পর অবহেলা বা ক্লান্তি এসে যাবে, তাহলে অনুগ্রহ করে অযথা কারও জীবনে প্রবেশ কোরো না, তাকে স্বপ্ন দেখিও না। যে স্বপ্ন পূরণ করার ইচ্ছে তোমার নেই। আমি ভালোবেসেছিলাম এমন একজনকে, যে কখনও আমার কাছে এসে বলেনি। আমার তোমাকেই লাগবে। সে কখনও বলেনি। যত বাধাই আসুক আমি তোমাকে ছেড়ে যাব না। সে কখনও আমার ভালোবাসার গভীরতা বুঝতে চায়নি, বরং সবসময় দূরত্বকেই তার নিরাপদ আশ্রয় বানিয়েছে। আমি একেকটা দিন কাটিয়েছি এমন অভিমানে, যা কাউকে বলিনি কারণ ভেবেছিলাম, হয়তো সে নিজে থেকেই বুঝবে। কিন্তু সে কখনও বোঝার চেষ্টা করেনি। আমি যখন নিজেকে গুটিয়ে নিয়েছি, দূরে সরে গেছি তবু দেখেছি, আমার না থাকা তার জীবনে কোনো পরিবর্তন আনেনি। সে কখনও থেমে আমাকে ধরে রাখার চেষ্টা করেনি, কখনও বলেনি, থাকো। যদিও আমি সারাক্ষণ চেয়েছি, একবার অন্তত সেই কথাটা শুনতে। তাকে আমি ভালোবেসেছি নিজের চেয়েও বেশি। তার একটুখানি হাসির জন্য আমি ত্যাগ করেছি নিজের শত সুখ। কিন্তু আমার এই ভালোবাসার মূল্য সে কখনও বোঝেনি, বোঝার প্রয়োজনও বোধ করেনি। সে ছিল আমার জীবনের এমন এক অধ্যায়। যার প্রতিটি লাইন আমি কাঁদতে কাঁদতে লিখেছি, অথচ সে সেই বইটা কখনও খুলে দেখেনি। তাকে পাওয়ার আকাঙ্ক্ষা এতটাই প্রবল ছিল যে, পৃথিবীর সমস্ত বিলাসিতা সমস্ত প্রাপ্তি, সমস্ত গৌরব সবই তুচ্ছ মনে হয়েছে। আজও যদি কেউ আমার জীবনে সমস্ত সুখ এনে দেয়, তবুও "তুমি" নামের সেই শূন্যতা কখনও পূর্ণ হবে না। কারণ কিছু মানুষ আমাদের জীবনে থেকে যায় না, কিন্তু তাদের অভাব আমাদের অস্তিত্বের গভীরে থেকে যায়। শ্বাসের মতো, যন্ত্রনার মতো ভালোবাসার মতো। #fyp #foryoupage #vairal #tiktok #bangladesh🇧🇩
Fariya neowaz Diya
Region: BD
Monday 13 October 2025 19:11:11 GMT
Music
Download
Comments
Borna :
so beautiful 🥰🥰🥰
2025-10-14 03:28:04
1
MD RONY :
❤
2025-10-14 04:01:09
1
Sin Thya🌷 :
caption ta dew🥺
2025-10-14 04:42:29
0
To see more videos from user @fariya.neowaz.diy, please go to the Tikwm
homepage.