নিঁখোঁজঁ ভাঁলোঁবাঁসাঁ.S+A❤️🩹 :
আজ তোমার ছবিটা সামনে পরতেই কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে গেলো..!💔😌
আজ গ্যালারিতে হঠাৎ তোমার ছবিটা দেখলাম জানি না কেন, কিন্তু বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল কতদিন এই ছবিটা খেয়াল করিনি... হয়তো ভয় পেতাম, হয়তো কষ্টের কাছে হার মানতে চাইনি। কিন্তু আজ চোখ এড়িয়ে গেল না তোমার সেই হাসি যেন আমার সাথে কথা বলছিল,,! বলছিল-'আমি আছি', অথচ আমি জানি তুমি অনেক দূরে। স্ক্রল করা আঙুল থেমে গেল, নিঃশ্বাস ভারী হয়ে গেল কতদিন তোমার মুখ দেখিনি, কতদিন তোমার সাথে কথা হয়নি-তবুও তোমার সেই চেনা হাসি আর চোখের গভীরতা ঠিক আগের মতোই রয়ে গেছে এই ছবির ভেতরে মুহূর্তের জন্য মনে হলো, সবকিছু আগের মতো আছে, তুমি এখনো আমার পাশে... কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম, এটা শুধু একটা ছবি। একটা নীরব ছবি, যা আমার সাথে কথা বলে না, আমার কণ্ঠ শোনে না, আমার চোখের পানি মুছে দেয় না। তবুও এই ছবিটা আমার কাছে সবচেয়ে দামী জিনিস, কারণ এটা ছাড়া তোমার কোনো চিহ্ন আমার কাছে নেই জানো, আমি ভয় পাই এই ছবিটা হারাতে-কারণ যদি এটা না থাকে, তবে হয়তো তোমাকে আমি পুরোপুরি হারিয়ে ফেলব। ছবির ভেতরের তুমি হাসছো, আর ছবির বাইরের আমি নীরবে ভেঙে পড়ছি।
আমি জানি, সময় সব মুছে দেয়... কিন্তু এই ছবিটা সময়কে আটকে রেখেছে, আর সেই সাথে আটকে রেখেছে আমার কষ্টকেও ছবি ছুঁয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু আঙুল শুধু ঠান্ডা স্ক্রিন ছুঁয়েছে, তুমি না। আজ বুঝলাম, ছবির মানুষকে ধরে রাখা যায়, কিন্তু বাস্তবে ফিরিয়ে আনা যায় না..!💔😭
2025-12-05 18:24:01