হাসবুনআল্লাহু ওয়ানিমাল ওয়াকিল,,
আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট........!!!
2025-12-04 05:18:43
1
❤️❤️❤️আল্লাহর বান্ধা❤️❤️❤️ :
"রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ যে লোক প্রত্যেক সলাতের শেষে 'সুবহা-নাল্ল-হ' তেত্রিশবার, 'আলহামদু লিল্লা-হ' তেত্রিশবার এবং 'আল্ল-হু আকবার' তেত্রিশবার পড়বে, যার মোট সংখ্যা হবে নিরানব্বই বার, একশত পূর্ণ করার জন্যে একবার "লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা-শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া 'আলা-কুল্লি শাইয়্যিন কদীর" (অর্থাৎ অল্লাহ ব্যতীত সত্যিকার কোন উপাস্য নেই। তিনি এক, তাঁর কোন শারীক নেই। সমগ্র রাজত্ব একমাত্র তাঁরই ও সকল প্রকারের প্রশংসা তাঁরই জন্য এবং তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান।)
পাঠ করবে, তাহলে তার সব পাপ ক্ষমা করে দেয়া হবে, যদি তা সাগরের
ফেনারাশির সমানও হয়।
গ্রন্থঃ মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
হাদিস নম্বরঃ৯৬২