⚔️BD🇧🇩•>𝐀ʀᴍ𝚈<•༅⚔️ :
আচ্ছা তোমার কি একটুও মায়া হয়না আমার জন্য? এই যে যোগাযোগ করো না, আমার কোনো খোঁজ রাখো না—আমার কথা কি মনে পড়ে না তোমার? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার নাম ধরে ডাকে। আমি জানি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু কেন জানি না, তোমার ভালোবাসার প্রকাশটা এমন নিরব।
হঠাৎ কোনোদিন যদি তোমার ফিরতে ইচ্ছে করে, আর এসে দেখো আমি আর কোথাও নেই, আমাকে সেই কবে মৃত্যু এসে নিয়ে গেছে—তখন তোমার কেমন লাগবে? তখন কি তোমার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে না? যখন আমি ছিলাম, তখন তো তুমি আমার পাশে থাকোনি, আমার খোঁজ নাওনি। আমি যখন চলে যাবো, তখন কি তোমার আমাকে ফিরে পাওয়ার ইচ্ছে হবে না? সব বাধা ভেঙে তখন কি তোমার কান্না আসবে না আমার জন্য? নিজেকে কি বলে সান্ত্বনা দেবে তুমি?
হয়তো আমি সেদিন তোমার এই কান্নার শব্দও শুনতে পাবো না, তবে মৃত্যুর আগমুহূর্তেও তোমার কণ্ঠ শোনার, তোমাকে এক পলক দেখার তীব্র তৃষ্ণা ছিল আমার। আর হয়তো সেদিন আমার আত্মা দূর থেকে তোমার কষ্ট দেখবে, তোমার কান্নার কারণ বুঝবে। আমি সব সময় তোমার স্মৃতিতে বেঁচে থাকব, তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখবে। হয়তো তুমি ফিরবে না, হয়তো আমি তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। কিন্তু আমার মনটা এখনও আশা রাখে, তুমি ফিরে আসবে।
তোমাকে আসতেই হবে হয়তো আমার কাছে নয়তো আমার কবর কিংবা লাশের কাছে।🙂💔
2025-11-04 06:16:50