md jumon bhuyan :
চারপাশের বাস্তব সমাজ ব্যবস্থা অনেক সময় মানসিক চাপ বাড়িয়ে দেয়। প্রতিযোগিতা, প্রত্যাশার চাপ, আর সামাজিক মাধ্যমের ঝলমলে জীবন দেখে নিজের জীবনকে হয়তো আপনার কাছে মূল্যহীন মনে হতে পারে।
কিন্তু মনে রাখবেন, বাইরের এই কোলাহল আপনার ভেতরের শান্তি কেড়ে নিতে পারে না। মানসিকভাবে ভালো থাকার চাবিকাঠি আপনার হাতেই আছে।
#প্রথমত, সর্বদা নিজেকে পজিটিভ রাখুন। নিজের যত্ন নিন , মনের যত্ন সেটা পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার বা একটু ব্যায়াম, প্রার্থনা নামাজ, মেডিটেশন হোক ।
# দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় অন্যের সাথে তুলনা করা
বন্ধ করুন, মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার জীবন আর বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা। প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি যাত্রাপথ ভিন্ন। আপনার ছোট ছোট অর্জন বা প্রাপ্তি গুলোকেও গুরুত্ব দিন।
# তৃতীয়ত, নিজের আবেগগুলোকে চেপে রাখবেন না, বিশ্বস্ত কারো সাথে কথা বলুন। আর সবথেকে বড় কথা, যা আপনার নিয়ন্ত্রণের বাইরেবা আপনার হাতে নেই, সেই জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিন। বর্তমানকে ভালোবাসুন। মনকে বলুন, 'আমি বেশ ভালো আছি, ভালো থাকব।' এই ইতিবাচকতাটুকুই আপনাকে আজকের দিনের জন্য মানসিক শক্তি দেবে। সবাই কে গুড নাইট 💐🙏❤
2025-11-04 18:33:23