Sumon Ahmed :
আজ আবার রাতটা ভারী লাগছে !
ঘুম আসে না, শুধু স্মৃতিরা এসে ভিড় জমায়, চোখ বন্ধ করলেই তোমার মুখ ভেসে ওঠে সেই হাসি, সেই কথা, সেই ছোট ছোট অভিমানগুলো,
অথচ আজ আমি কেবল স্মৃতির সাথে বেঁচে আছি, বাস্তবে তুমি নেই !
কখনও মনে হয়, ভালোবাসা এতটা নিষ্ঠুর কেন?
যে মানুষটাকে সবচেয়ে বেশি চাই, সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে চাই, সেই মানুষটাই কেন আমার হাতছাড়া হয়ে যায়? আমি তো কখনও ছাড়তে চাইনি, কখনও দূরে যেতে চাইনি, তবুও হারাতে হয়েছে...
তুমি হয়তো আজ ব্যস্ত অন্য জগতে, নতুন হাসিতে, নতুন গল্পে, আর আমি এখনো দাঁড়িয়ে আছি সেই পুরনো জায়গাতেই,যেখানে শেষবার তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে,
প্রতিদিন মনে হয়, যদি একবার ফিরে আসতে, যদি একবার বলতে, আমি আছি তোমার পাশে
কিন্তু হাহাকার ছাড়া আমার কিছুই আর বাকি নেই, তবুও তুমি না থেকেও, আমার পুরো পৃথিবীটা এখনো শুধু তোমাকেই ঘিরে !
2025-11-05 15:24:38