@md.sourav.khan115: সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে। সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানী প্রক্রিয়া করণ এলাকা ডিইপিজেডের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ জানায়,গত কয়েক দিন ধরে ডিইপিজেড এলাকার বিদেশী মালিকানাধীন একই মালিকের তিনটি প্রতিষ্ঠান এ্যাক্টর এক্সপোটিং লিমিটেড,সাউথ চায়না ও গোল্ড টেক্স এর শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলো। পরে আজ তারা সেখানে আন্দোলনে নেমে অসোন্তোষ সৃষ্টি করে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদেরকে সড়িয়ে দেওয়ার জন্য জল কামান ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে অন্তত পাঁচ জন শ্রমিক আহত হয়। #flowerseveryone #depz #police#