মোঃআশিকু রহমান :
তোমার সাথে আমার সম্পর্কটা কেবল ভালোবাসা না, এটা একধরনের আত্মার বন্ধন। তুমি আসার আগে আমি জীবনকে শুধু কাটিয়ে দিচ্ছিলাম, কিন্তু তুমি আসার পর থেকে আমি বাঁচতে শিখেছি।
তুমি আমার এমন এক অংশ, যাকে ছাড়া আমি কল্পনাও করতে পারি না নিজেকে। তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি, তোমার কণ্ঠে শান্তির সুর পাই, আর তোমার স্পর্শে পাই নিরাপত্তার আশ্রয়।
আমার প্রতিটা সকালে ঘুম ভাঙে তোমার নামের কল্পনায়, আর প্রতিটা রাতে ঘুমাতে যাই তোমার স্বপ্ন নিয়ে।
তুমি হয়তো জানো না, কতবার তোমার হাসির জন্য নিজের মন খারাপকে লুকিয়ে রেখেছি, তুমি হয়তো বুঝো না, তুমি একটু দূরে থাকলেই কেন এতটা অস্থির লাগে... কারণ তুমি আমার অভ্যাস না- তুমি আমার প্রয়োজন।
তোমার সাথে কাটানো এক মুহূর্ত, আমার শত বছরের সুখের সমান। তুমি পাশে থাকলে পৃথিবীর সব কষ্ট যেন সহনীয় হয়ে যায়। তুমি শুধু একটা নাম না, তুমি একটা অনুভব, একটা যেখানে আমি নিঃশর্ত ভালোবাসা পাই। জায়গা
আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি যেন আমি সবসময় তোমার হাসির কারণ হতে পারি, আর তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকো।
2025-11-25 11:44:15