Your RASEL..🌚🚩 :
আজকাল নিজেকে আর চিনতে পারি না... সবাই ভাবে আমি আগের মতোই আছি, কিন্তু আমি জানি আমি আর আগের মতো নেই! ভেতরে ভেতরে কতটা ভেঙে গেছি কেউ বুঝতেই পারে না, হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, হাজারো হাহাকার, সবাই আমার হাসি দেখে ভাবে আমি সুখী, কিন্তু কেউ জানে না এই হাসিটা কতোটা জোর করে ধরে রাখি, প্রতিদিন মনে হয়, আর পারছি না... কিন্তু তারপরও একটা শক্তি আমাকে টেনে নিয়ে যায়, যেন বাঁচাটাই আমার একমাত্র কাজ, স্বপ্নগুলো একে একে ভেঙে গেছে, যে আশা গুলো বুকে ছিলো, সেগুলোও হারিয়ে গেছে কোথাও, এখন আমি শুধু টিকে আছি, কিন্তু বাঁচছি না! রাতের নীরবতায় সবচেয়ে বেশি কষ্টগুলো বেরিয়ে আসে, চোখের জল ও শব্দহীন হয়ে গেছে, মনে হয়, আমি শুধু একটা খালি দেহ, যার ভেতরে কোনো প্রাণ নেই, কোনো রঙ নেই, কোনো স্বপ্ন নেই! তবু সবাই ভাবে আমি শক্ত, কিন্তু আমি জানি, আমি শুধু ভাঙা একজন মানুষ, যে প্রতিদিন একটু একটু করে নিজেকে হারাচ্ছে, হয়তো একদিন এই কষ্টেরও শেষ হবে, হয়তো একদিন আমার ভেতরের অন্ধকারে আলো আসবে... কিন্তু আজ, আজ আমি শুধু ভেতরে ভেতরে মরে যাচ্ছি, আর কেউ তা দেখতে পাচ্ছে না!❤️🩹❤️🩹
2026-01-06 17:11:43