💫 কালা 🔪 :
তুমি ভয় পেও না, আমি তোমার নাম কোনোদিন কাউকে বলবো না, কারণ নামটা বলা মানেই তোমাকে হারিয়ে ফেলা, আর আমি সেটা চাই না। আমি শুধু আমার ভেতরের কষ্টটা, আমার ভালোবাসাটা নিজের মধ্যেই রেখে দেবো। মানুষ ভাবে শুধু মাদকই মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু সত্যি কথা হলো, ভালোবাসার নেশাই সবচেয়ে বড় মাদক। আমি সেই নেশায় ডুবে গিয়েই আজ ভেঙে পড়েছি।
দিনে দিনে বুঝতে শিখেছি, কারো প্রতি অগাধ ভালোবাসা মানুষকে কতটা অসহায় বানিয়ে দিতে পারে। তোমাকে ভালোবেসে আমি শুধু হাসি হারাইনি, ঘুম হারিয়েছি, নিজের স্বাভাবিক জীবনটাও হারিয়ে ফেলেছি। প্রতিটা রাত আমার কাছে হয়ে গেছে দীর্ঘশ্বাসের মতো, প্রতিটা সকাল মনে করিয়ে দেয় আমি আর আগের মতো নেই।
তবুও আমি তোমাকে দোষ দিই না, আমি জানি হয়তো তোমার নিজেরও অনেক কারণ আছে। আমি শুধু এটাই মানিআমার ভাগ্যেই ছিলো ভেঙে যাওয়া।
তুমি আজও আমার কাছে সেই অমূল্য মানুষ, যাকে পেয়েও আমি রাখতে পারিনি। ভালোবাসা শুধু পাওয়ার নাম না, অনেক সময় ভালোবাসা মানে চুপচাপ দূর থেকে আগলে রাখা। তুমি জানো না, কিন্তু আমার প্রতিটা প্রার্থনায়, প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার নামই লুকিয়ে থাকে।
হয়তো কোনোদিন তুমি জানতে পারবে না আমি কতটা ভেঙেছি, কতটা কেঁদেছি, কিংবা তোমার অভাব আমাকে কতটা ধ্বংস করেছে। কিন্তু আমি তো জানি, আমার জীবনের সবচেয়ে বড় নেশা ছিলে তুমি, আর সেই নেশাই আজ আমাকে শেষ করে দিয়েছে...!
2025-11-21 04:55:22