S🚩 :
প্রিয় মায়াবতী,
তুমি জানো? আমি আজও বুঝে উঠতে পারিনি-তুমি মানুষ নাকি স্বপ্ন!তোমাকে যখন দেখি, মনে হয় ফুলের গন্ধও হার মানে তোমার কাছে, চাঁদের আলোও মলিন হয়ে যায় তোমার হাসির সামনে...
তোমার নামটা উচ্চারণ করলেই বুকের ভেতর কেমন এক মিষ্টি ব্যথা জেগে ওঠে, যেন ভালোবাসার আর্তনাদ মিশে আছে প্রতিটি
নিঃশ্বাসে।তুমি আমার জীবনের সেই গল্প, যার প্রতিটি পাতায় আছে তোমার ছোঁয়া, তোমার গন্ধ, তোমার নামের নীরব উচ্চারণ...
মায়াবতী তুমি, তোমার চোখ দুটো এমন মায়া ছড়ায় যে, সেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে-চিরদিনের জন্য, ফিরে না আসার মতো করে...
তোমার চোখের গভীরে তাকালে মনে হয়, আমিস্বর্গ দেখেছি, তবুও সেখানে শান্তি পাই না, কারণ তোমার ভালোবাসার ক্ষুধা নিভে না কখনও...
তুমি যখন একটু চুপ করে থাকো,
তখনও তোমার নীরবতা আমার কানজুড়ে বাজে হাজারো সুরে, যেন প্রতিটি নীরবতা বলে- “আমি আছি, শুধু তোমার জন্য।"
আর আমি প্রতিবার কেঁপে উঠি,
কারণ আমি জানি, তুমি আমার জীবনের সেই অসম্পূর্ণ পূর্ণতা-যাকে পেয়েও মনে হয়, পুরোপুরি পাইনি...
তুমি না থাকলে শীতের সকালগুলো কেমন নিরানন্দ লাগে, বৃষ্টির দিনগুলো ফাঁকা মনে হয়,
রাতের চাঁদটা ফ্যাকাসে হয়ে যায়, কারণ তোমার ছোঁয়া পাই না তাতে।
তুমি আমার শান্তি, তুমি আমার অশান্তি, তুমি আমার দোয়া, তুমি আমার দহন...। “ মায়াবতী তুমি— আমার প্রতিটি কবিতার প্রাণ, আমার চোখে জল, আমার হৃদয়ের কাঁপন, আমার ভালোবাসার শেষ উচ্চারণ...🤕💔🥹
2025-12-02 12:59:26