:) :
তোমার কথা গুলো সত্যিই আমায় ভাবতে বাধ্য করলো, সত্যিই কী আমি তোমায় বুঝিনি? ভালোবাসিনি? একটুও মূল্য করিনি তোমার? তোমার কথা ভাবিনি?
মনের মধ্যে থাকা হাহাকার তুমি দেখেছিলে ওই দুচোখে দিয়ে যে চোখ দিয়ে আমায় দেখো? তুমি দেখোনি আমার মনের মধ্যে ছিলো হাহাকার শুধু একটু priority পাওয়ার একটু ভালোবাসা পাওয়ার একটু ভালো থাকার, আচ্ছা বলতো? আমি তোমার কাছে কী চেয়েছিলাম সেই শুরু থেকে? বলো তো? আমি যা চাইনি তা পেয়েছি যা চেয়েছি তাও পেয়েছি তবে কিছু তো পাইনি, আচ্ছা মানুষের চাওয়া পাওয়ার কী শেষ থাকে বলো? আমি তোমার কাছে ২৪ ঘন্টা চাইনি দিন-রাত কথা বলতে চাইনি, চেয়েছিলাম একটু "মূল্য"।
তুমি আমার সাথে কথা না বলো, না দেখা দাও, তবে একটু নিজের খোঁজ দিতে পারতে (আমি ভালো আছি পাখি) কিন্তু তুমি সে খোঁজ টা দেওনি, তুমি আমায় সেই যন্ত্রণা দায়ক অপেক্ষা করিয়েছো যা আমায় খুব আঘাত করেছে, অপেক্ষা বুঝো? হয়তো বুঝো তবে আমারটা বুঝোনি..
তুমি শুধু দেখলে আমি রাগ করি, জেদ করি, খারাপ ব্যবহার করি, অযত্ন করি, অবহেলা করি, মূল্য করি না..
তবে তুমি দেখোনি, আমার সেই গভীর কান্না, গভীর ভালোবাসা, গভীর যত্ন, জানো? আমি না কিছু প্রকাশ করতে পারি না, আমি তোমায় সারাদিন বলতে পারিনা খেয়েছো?ঘুুমিয়েছো? সাবধানে আছো? যত্ন নিচ্ছো নিজের? তোমার কী কোনো সমস্যা হচ্ছে? তুমি কী ভালো আছো? তুমি ঠিক আছো? তোমার কিছু প্রয়োজন? কিন্তু আমি এগুলি বলতে পারিনি, যা তুমি দেখোনি, জানো মনের মধ্যে সবসময় এগুলো ঘুরে হয়তো তোমায় জিজ্ঞেস করা হয়নি কখনো তবে মনের কথা কী আর বাহিরের মানুষ জানতে পারে বলো? কেউ জানতে চায়নি আমিও বলিনি।
2025-12-27 14:50:25