@muhiburrahman203: #শুধুমুধু কাউকে মাথায় তুলে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। না প্রয়োজনীয়তা আছে সবসময় আগ বাড়িয়ে যোগাযোগ বজায় রাখার। সুসম্পর্ক রেখে দেওয়ার জন্য নিজের খারাপ লাগার কথা না জানানোরও কোনও প্রয়োজনীয়তা নেই। যে নাম্বারে মেসেজ না করলে মেসেজ আসে না, ফোন না করলে গলা শোনা যায় না; সেই নাম্বার মোবাইলে যত্ন করে সেভ করে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। নিজের প্রাপ্যের কথা নিজেকেই বুঝে নিতে হবে। কী দিচ্ছো আর বদলে কী ফেরত আসছে; তা নিজেকেই চোখ বুলিয়ে নিতে হবে। একলা এফোর্ট দেওয়া যাবে না, কিছু চেষ্টা ওদিকেও থাকতে হবে। আর একটা সহজ বিষয় বুঝে নিতে হবে যে, বিনামূল্যে যা বিতরণ করা হয়, তার মূল্য এই পৃথিবীর কোনও দরজায় নেই।🤍