@naveed_arshan: বাচ্চাকে কি বলা হচ্ছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ—আপনি কিভাবে বলছেন! আমরা মনে করি রাগ নিয়ে বললে বা চিৎকার করলে বাচ্চা দ্রুত কথা শুনবে, অথচ বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। রূঢ় কথায় বাচ্চা চাপ অনুভব করে। আপনি বাচ্চার সাথে যত বেশি তাড়াহুড়ো করবেন, বাচ্চা বিষয়গুলোকে তত বেশি গুলিয়ে ফেলবে। কারণ এতে বাচ্চার ব্রেনে স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং থ্রেট মোড চালু হয়। এমন অবস্থায় বাচ্চা কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। কিন্তু নরম সুরে বলা একই ইন্সট্রাকশনও তাদের মনোযোগী করে তোলে। কারণ সাপোর্টিভ টোন বাচ্চার amygdala শান্ত করে এবং কর্টিসল কমায়। এতে তারা মোটিভেটেড হতে পারে এবং খুব সহজেই নির্দেশনায় সাড়া দিতে পারে। তাই আপনি শুধু আপনার বলার ধরনটুকু একটু বদলে দেখুন, বাচ্চার মধ্যেও আপনি এক ধরনের ম্যাজিক্যাল পরিবর্তন দেখতে পাবেন। ☺️ #parenting