@salmanhabib.poet: আমারে ভুইলা যাইয়েন না প্লিজ! ভুল কইরাও যদি ভুইলা যান– আমি জানলে কষ্ট পামু। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দিই। এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথাও কোন পথে হোঁচট খাইলাম। অদেখা তারকাঁটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল৷ ভীড়ের ভেতর লোকাল বাসে উঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধইরা টেনে তুললো। এমন অপ্রয়োজনীয় অনেককিছুই থাকে; যা মনে না রাখলেও চলতো। কিন্তু আমাদের মনে থাকে৷ আপনি আমারে ভুইলা যাইয়েন না! মনের এক কোণায় রাইখা দিয়েন। ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায়। যদি স্টোরেজের প্রয়োজনে কোনোকিছু ডিলিট করা লাগে, আপনি অন্যকিছু ডিলিট কইরেন। তবুও আমারে থাকতে দিয়েন মনে। যত্নে রাখেন কিংবা অযতনে। #সালমান_হাবীবের_কবি#সালমান_হাবীবের_কবিতােন_না#আমারে_ভুইলা_যাইয়েন_নাগল্প বলা মানুষ #reels #foryou #foryourepage

Salman Habib
Salman Habib
Open In TikTok:
Region: BD
Thursday 11 December 2025 14:31:27 GMT
662373
37206
1093
10379

Music

Download

Comments

asma.jannat20
Ahliyae samsul hok shipon :
বাস্তবতা অনেক কঠিন,, আমরা যা চাই তা কখনো পাই না,,,
2025-12-14 10:50:27
30
md7020203
md.. :
এমন ভাবে লিখবো তোমার গল্প....! যে পড়বে, সে বুকের ভিতর অজানা একটা ব্যথা অনুভব করবে, চোখের পাপড়িতে জমে উঠবে হালকা কুয়াশার মতো জল, মনে হবে-এই ভালোবাসা বুঝি কোথাও গিয়ে থেমে গেছে, ঠিক শেষ পাতার আগেই ভেঙে গেছে এক সুন্দর স্বপ্নের অধ্যায়...! তারা ছটপট করবে তোমাকে এক নজর দেখার জন্য, আর বলবে-কে সেই ভাগ্যবান, যে এতো গভীর ভালোবাসা পেয়েও তার হয়ে থাকতে পারলো না! যে ভালোবাসার কদর বুঝতে পারেনি, যে হারিয়ে ফেলেছে এমন একজনকে, যে তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলো,, যার প্রতিটা ভাবনায় ছিলো সে, যাকে নিয়ে প্রতিমূহূর্ত সে স্বপ্নের সাগরে ডুবে থাকতো... তোমার গল্পটা যেন এক নীরব আর্তনাদ, যেখানে শব্দ নেই, আছে শুধু অনুভুতির ঝড়-অপেক্ষা, না পাওয়ার যন্ত্রণা, আর না বলা হাজারো কথা। তুমি ছিলে কারো জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটা আজ শুধু ভাঙা টুকরো হয়ে ছড়িয়ে আছে স্মৃতির গহীনে.... হয়তো কেউ একদিন এই গল্পটা পড়ে নিঃশব্দে চোখের জল মুছবে, আর বলছে- "ভালোবাসা বুঝি এমনই....!
2026-06-22 02:39:17
2
www.rafi878.com
K B RAFI 💙🫶 :
অসম্ভব সুন্দর কথা
2025-12-13 17:13:54
5
bidhan.p.k.b
Megha Biswas💯 :
বিশ্বাস করেন আমি চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি কতবার যে ভিডিওটা দেখেছি বলতে পারব না। 🙏🌹🌹🌹
2025-12-12 05:43:15
16
ziraf284
সেতু ফারুক :
বই মেলা কবে থেকে আরম্ভ হবে প্লিজ জানালে কৃতজ্ঞ হবো।
2025-12-11 21:45:43
29
whiteandblack_ga
সাদা কালো :
আপনার কবিতা আমার অনেক ভালো লাগে 💜💜💜❤️❤️❤️প্রিয় ভাই❤️❤️❤️💜💜
2025-12-11 14:38:19
10
user179386805206
ফুল ফুল :
সুবহানআল্লাহ সুবহানআল্লাহ সুবহানআল্লাহ
2025-12-12 14:10:02
6
shadmohammadisone
🌙SHAD🥀 :
ifterkhar iftir moto
2025-12-12 18:56:55
5
harun.ur.roshid102
অপু :
এমন ভাবে লিখবো তোমার গল্প....! যে পড়বে, সে বুকের ভিতর অজানা একটা ব্যথা অনুভব করবে, চোখের পাপড়িতে জমে উঠবে হালকা কুয়াশার মতো জল, মনে হবে-এই ভালোবাসা বুঝি কোথাও গিয়ে থেমে গেছে, ঠিক শেষ পাতার আগেই ভেঙে গেছে এক সুন্দর স্বপ্নের অধ্যায়...! তারা ছটপট করবে তোমাকে এক নজর দেখার জন্য, আর বলবে-কে সেই ভাগ্যবান, যে এতো গভীর ভালোবাসা পেয়েও তার হয়ে থাকতে পারলো না! যে ভালোবাসার কদর বুঝতে পারেনি, যে হারিয়ে ফেলেছে এমন একজনকে, যে তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলো,, যার প্রতিটা ভাবনায় ছিলো সে, যাকে নিয়ে প্রতিমূহূর্ত সে স্বপ্নের সাগরে ডুবে থাকতো... তোমার গল্পটা যেন এক নীরব আর্তনাদ, যেখানে শব্দ নেই, আছে শুধু অনুভুতির ঝড়-অপেক্ষা, না পাওয়ার যন্ত্রণা, আর না বলা হাজারো কথা। তুমি ছিলে কারো জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটা আজ শুধু ভাঙা টুকরো হয়ে ছড়িয়ে আছে স্মৃতির গহীনে.... হয়তো কেউ একদিন এই গল্পটা পড়ে নিঃশব্দে চোখের জল মুছবে, আর বলছে- "ভালোবাসা বুঝি এমনও....!
2026-01-01 03:53:48
7
ak.nusrat3
🧸 :
যত্নে কিংবা অযত্নে রাইখা দিয়েন আমারে ভুইলা যাইয়েন না প্লিজ 😅
2025-12-20 16:37:41
5
pakhi0535
pakhi :
ওয়াও অসাধারণ কথা গুলো
2025-12-12 11:38:04
7
angel.maria1218
Angel Maria :
অপেক্ষা কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হচ্ছে যার জন্য অপেক্ষা করছো, সে জানেই না তুমি অপেক্ষায় আছো! 😓💔🥀
2025-12-12 18:11:03
7
mahbubasabrin30
শান্তামনি :
আমার প্রিয় কবিতা
2025-12-11 18:57:01
7
chddni
C H A D N I :
আমারে ভুইলা যাইয়ো না প্লিজ 🥺
2025-12-12 17:01:19
7
madhorjo.islam
Madhorjo islam :
যে ভুলে যাবার সে প্রয়োজনও জিনিসও ভুলে যায়
2025-12-13 13:43:43
6
user72110668309811
✈️সাইফেরআম্মু 🇸🇦 :
আসসালামু আলাইকুম ভাইয়া এই বই টা নাম কি
2026-01-12 19:33:00
2
t.p..touhid329
P. T. ব্যর্থ কবি :
ভাই বইটার নামকি
2025-12-14 08:31:58
5
md.rashed8195
Moniruzzaman (Roshed) :
আমরা না জেনে, এমন মানুষকে ভুলে যা যে আমাদের কাছের একজন ছিল পরে তার যে কি হলো সেই বিষয় টা দেখি না🥺
2025-12-11 14:38:50
7
rabbi23175
🥀দুষ্টু ছেলে🥰 :
:আমি জানি, আপনাকে আর পাওয়া হবে না... কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! - জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন.🥺🥺🥺
2026-01-06 02:52:18
8
king__robiul_____khan
♡༒🦅༼ᛕ𝓲𝕟Ᏻ༽♡༒🦅 :
আমারে ভুইলা যাইয়েনা প্লিজ, ভুল কইরাও যদি ভুইলা যান, আমি জানলে কষ্ট পামু...!! জীবনে কতো আয় প্রয়োজনী জিনিসিই তো মনে রাখি কবে কোথায় কোন পথে হোঁচট খাইলাম অদেখা তারকাটাই লেগে শখের জামাটা ছিড়ে গেল লোকাল বাসে ওঠার সময় অজানা কেউ হাতটা ধরে টেনে তুল্লো এমন অয় প্রয়জনীয় অনেক কিছুই থাকে যেগুলো আমাদের মনে না রাখলেও চলতো তবুও আমরা মনে রাখি, আমাদের মনে থাকে , আপনি আমারে ভুইলা যায়েন না প্লিজ , মনের এক কোনায় রাইখা দিয়েন , ফুল হয়ে যাওয়া ফোনের স্টেজের মত মনের মেমোরি যদি কখনো ফুল হয়ে যায় যদি প্রয়োজনে এস্টোরের কোন কিছু ডিলিট করা লাগে , আপনি অন্য কিছু ডিলিট কইরেন , তবুও আমারে থাকতে দিয়েন মানে , যত্নে রাখেন কিংবা অ'যত্নে,,,,
2026-03-15 23:30:01
8
mdsawonhassan412
Sawon Hassan 🌼 :
বইয়ের নাম কী ভাই একটু বলবেন আর লেখক কে একটু বলবেন প্লিজ
2026-01-03 03:55:56
3
abdul_al_mamun12
😇Abdul al mamun😇 :
নাইস ভাই ❤️❤️❤️
2026-01-28 16:59:37
1
meli47902
@meli :
অসাধারণ ভাইয়া☺️🥰🥰
2026-01-19 16:59:07
1
To see more videos from user @salmanhabib.poet, please go to the Tikwm homepage.

Other Videos


About