♥জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি আমি :
আসসালামু আলাইকুম শুভ বিকেল
কেমন আছো তুমি আপু..
===============
মাশা-আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
______________
১. আল্লাহর ভালোবাসা:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি ওই মায়ের চেয়েও বেশি দয়ালু, যে মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে।" (সহীহ বুখারী ও মুসলিম)
=========
২. দুনিয়া ও মুমিন:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত।" (সহীহ মুসলিম) এটি আমাদের মনে করিয়ে দেয় যে, এ দুনিয়ার কষ্টগুলো সাময়িক।
==========
৩. বিপদের পুরস্কার:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "কোনো মুসলিম যখন কোনো শারীরিক বা মানসিক কষ্ট, দুশ্চিন্তা বা উদ্বেগের সম্মুখীন হয়, এমনকি তার গায়ে যদি একটি কাঁটাও ফোটে, তবে আল্লাহ এর বিনিময়ে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।" (সহীহ বুখারী)
__________
৪. জান্নাতের সুসংবাদ:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যার অন্তরে সরিষা দানা পরিমাণও অহংকার থাকবে না।" (সহীহ মুসলিম)
_______=
৫. মায়ের মর্যাদা:
এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করলেন, "আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে?" তিনি বললেন, "তোমার মা।" ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, "তারপর কে?" তিনি বললেন, "তোমার মা।" ব্যক্তিটি আবারও জিজ্ঞেস করলেন, "তারপর কে?" তিনি আবারও বললেন, "তোমার মা।" চতুর্থবার জিজ্ঞেস করলে তিনি বললেন, "তোমার বাবা।" (সহীহ বুখারী)
====🤲🤲🤲====
কপি লিংক সাথে রিপোষ্ট করে দিলাম
2025-12-24 09:33:27