💥💫RIMON💥💫 :
একাকিত্ব এখন অভ্যাস হয়ে গেছে... কেউ পাশে না থাকলেই মনে হয় শান্তি! আগে কাঁদতাম মানুষ হারালে, এখন কাঁদি নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে, ভালোবাসা এখন ভয়ের মতো লাগে, কারণ যতটা কাছে টেনে নিই, ততটাই দূরে সরে যায় সবাই, হাসির আড়ালে এখন লুকানো কষ্ট, আর চোখের পানিও শিখে গেছে নীরবে ঝরতে, সবাই ভাবে আমি চুপ, কিন্তু এই চুপের ভেতরে আছে হাজারটা না বলা কথা, যেগুলোর উত্তর আর কেউ দেয় না! আগে ভয় পেতাম একা থাকতে, এখন একা থাকলেই নিজেকে খুঁজে পাই, মানুষ আসে, ভালোবাসে, প্রতিশ্রুতি দেয়, তারপর একদিন না বলেই চলে যায়, রেখে যায় কিছু স্মৃতি, কিছু প্রশ্ন, আর একরাশ নীরবতা, রাতে জানালার পাশে বসে থাকি, হাওয়ায় ভেসে আসে পুরনো কথাগুলো, মন চায় আবার ফিরে যেতে সেই দিনে, যেদিন হাসতে পারতাম নিঃস্বার্থভাবে, কিন্তু সময় ফিরিয়ে আনা যায় না, ফিরিয়ে আনা যায় না সেই মানুষগুলোকে যাদের জন্য মনটা এখনো ভারী হয়ে থাকে!
কখনো কখনো মনে হয়... ভালোবাসা আসলে একটা মায়া, যেখানে মানুষ হারায় নিজেকে, আর শেষে খুঁজে পায় শুধু শূন্যতা, সবাই ভাবে আমি শক্ত, আমি নির্ভীক, কিন্তু তারাজানে না, এই নীরবতার পেছনে কত ভাঙা রাত, কত চুপচাপ কান্না লুকিয়ে আছে, আমি এখন আর কাঁদি না, কারণ চোখের জলও এখন ক্লান্ত, আমি এখন শুধু চুপ থাকি, কারণ চুপ থাকলেই কেউ প্রশ্ন করে না, আর প্রশ্ন না থাকলেই, কষ্টটাও কম লাগে, একাকিত্ব...
এখন আমার আশ্রয়, আমার সান্ত্বনা, আমার শাস্তি, আর আমার শান্তি দুটোই!😅😅
2026-01-26 15:22:56